Wednesday, March 26, 2008

মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার? (শেষাংশ)


মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার? (শেষাংশ)
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪১


গুলশান লেকের ধারে বসে আমি ওকে গীটার বাজানো শিখাতাম। আমার জন্য সেটা ছিল বিরাট অস্বস্থির একটা কাজ। ও কিন্তু বেশ নির্বিঘ্নে আমাকে গাড়ী চালানো শেখাত। গোমড়ামুখে শুধু প্রায়ই বলত-'একটু সাবধানে প্রলয়। আমার কিন্তু জীবন বীমা করা নাই।'কোন কোন দিন আমরা কোন কথা বলতাম না, তুরাগ নদীর তীরে গিয়ে দুজনে চুপচাপ বসে থাকতাম।ও অসম্ভব চাপা স্বভাবের ছিলো। প্রচন্ড কষ্ট পেলেও সেটার বিন্দুমাত্র কাউকে বুঝতে দিত না। এখানেই আমার আপত্তি ছিলো। কতবার বলেছি সব কষ্ট দুজনে ভাগাভাগি করে নিবো। ও সায়ও দিত, কিন্তু ঐ পর্যন্তই। ও কখনো করেনি।ইন্টার পরীক্ষার পর যেদিন ওরা ব্যাঙ্গালোরে চলে যায়, তার আগেরদিন, আমাকে 'joruri meeting' লিখে মেইল করে বটতলায় আসতে বল্ল। আমি হেলেদুলে বটতলায় গেলাম। কারন ঐ কথাটা ও সব মেইলেই লিখত।গিয়ে দেখি, ধবধবে সাদা কামিজ আর সাদা চূড়িদার পরে হাঁটু ভাজ করে তার উপর খোলা চুলে মাথা রেখে বিষন্ন মনে বটতলার বেদীতে বসে আছে। মাথার উপরে বটের ঝাড়গুলো কিলবিল করছিলো। স্বর্গের অপ্সরীর মত লাগছিলো ওকে।অনেক জোরাজুরি করেও ওর পেট থেকে কোন কথা বের করতে পারলাম না। শেষে যখন হাল ছেড়ে দিলাম, তখন কাঁদ কাঁদ হয়ে বল্ল- 'প্রলয়, আব্বু আমাদের নিয়ে কাল সকালের ফ্লাইটে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। কবে ফিরব জানি না।"আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। প্রচন্ড অভিমান হলো ওর উপর। আমাকে কেন আগে জানালো না? ওরা চলে গেল। আর ফিরে আসেনি কখনো...।মাঝে মাঝে শুধু আমাদের ল্যানে ফোন করত। ওর নানাবাড়ী চেরাপুন্জি থেকে ফোনে আমাকে বৃষ্টির শব্দ শোনাত। রাতের বেলা ইলেকট্রিসিটি চলে গেলে অন্ধকারে বারান্দায় বসে বসে আমি চেরাপুন্জীর বৃষ্টি 'শুনতাম'। ও বলত: 'প্রলয়, সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে। থামাথামির কোন লক্ষন নেই। সারাদিন বৃষ্টির ঝমঝম শব্দ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। এই শব্দটা মাথার ভেতর পাকাপাকি ভাবে বসে গেছে। বৃষ্টি থামার পরও দেখা যাবে মাথার ভেতর ঝমঝম শব্দ হচ্ছে।' বলেই ও রিনরিন করে হাসত। ওর হাসি আর বৃষ্টি একাকার হয়ে মিশে যেত। আমি দ্বিধান্বিত হতাম। কোনটা শুনব? দুটোই তো আমার জীবন...!আরেকদিন বল্ল- মনে হচ্ছে বৃষ্টির পানিতে আজ কালের ভেতর চেরাপুন্জী নামক শব্দটা পৃথিবীর মানচিত্র থেকে ধুয়ে মুছে যাবে।'কথাটা শুনে ওর সাথে আমিও হেসেছিলাম সেদিন, কারন তখনও জানতাম না যে সেটাই ছিলো আমাকে করা ওর শেষ ফোন।তনুষা চমৎকার রবীন্দ্রসঙ্গীত গাইতে পারত। গাড়ীর ক্যাসেট প্লেয়ারে চলা সুশীলা রহমান আর মৌসুমী ভৌমিকের সাথে সাথে ও সুর ভাজত। আমিও যথারীতি প্লেয়ারটি জোর করে বন্ধ করে শুধু ওরটা শুনতাম। সুশীলা রহমানের 'ও রামা' আর মৌসুমী ভৌমিকের 'আমি খুঁজছি তোমার ঠিকানা' ওর হেভী ফেবারিট দুটো গান ছিল। বেশ চমৎকার গাইত এদুটো। আর আমি গিটারে টিউন করতাম। খুব ইচ্ছে ছিল দুজনে একটা ডুয়েট স্টেজ পারফরম্যান্স করব!আমি সাধারনত 'ঘুমপাড়ানি' ধরনের গান খুব একটা শুনিনা। তবে সুশীলার 'ও রামা' গানটা আমার খুব পছন্দের ছিলো। চমৎকার মেলোডিয়াস। কিন্তু মিউজিক ছাড়া আগা-মাথা আর কিছুই বুঝতাম না। অথচ তনুকে অবাক হয়ে দেখতাম কত অবলীলায় গানটা গাইতে। ও বলত গানটা নাকি হিমালয়ের কোন এক বিখ্যাত মুনীর কথা। খুবই আধ্যাত্নিক। অনেক আগের গান, salt rain এ remake করা হয়েছে। গানগুলো এখনও যখন শুনি, মনে হয় ও-ই গাইছে।ওকে নিয়ে যে সব জাগায় ঘুরে বেড়াতাম, সেসব জাগায় গিয়ে স্থানুর মত বসে থাকতাম। আর মজার মজার স্মৃতি গুলোই বেশী মনে পড়ত। কথায় কথায় 'সো হোয়াট' বলাটা ছিল ওর একটা মুদ্রাদোষ। মাঝে মাঝে এমন সব জাগায় বলত, ও নিজেই লজ্জায় পড়ে যেত।ওর জোকস শুনে যখন মুখ ভার করে বলতাম-'হাসতে পারলাম না বলে দুঃখিত।' আমাকে তখন কাতুকুতু দিয়ে হাসাত। আর আমার ওটা ছিলও ভীষণ। এরপর তাই ওর হাত থেকে বাঁচতে ও যেটাই বলত, মেকী অট্টহাসি দিতাম। একদিন ধরা পড়ে গিয়েছিলাম। কপালে জুটল শাস্তি স্বরুপ ডাবল কাতুকুতু!ইয়াম্মি ইয়াম্মির আইসক্রিম ও ভীষন পছন্দ করত। বলতঃ আমিও একটা দোকান খুলব। নাম দেব 'ইয়াব্বি ইয়াব্বি'। দুজনে খুব মান্জা মেরে একদিন সাত মসজিদ রোডের 'হাইফাই' একটা আইসক্রিম পার্লারে গিয়ে ওর হঠাৎ খেয়াল হল ও ওর ভ্যানিটি ব্যাগ বাসায় ফেলে এসেছে। আমার কাছে তখন সাকল্যে ছিল মাত্র বিশ টাকা। আর সবচে সস্তা যেটা ছিলো ওটার দাম হলো ৩০ টাকা। এখন কি করি? এত মানজা মেরে এসে কিছু না কিনে গেলে তো খারাপ দেখায়। তার উপরে দোকানে শুধু আমরাই। আমাদের দিকে বিক্রেতারা হা করে তাকিয়ে আছে। ভাবছি আজ আর রক্ষ নাই। মান সলেমান সব যাবে। হঠাৎ ও এগিয়ে গিয়ে খুব ভদ্র ভাবে একজনকে বল্ল- 'ভাইয়া, আপনাদের কাছে ইটালিয়ান এস মার্কের আইসক্রিম আছে?' আমি মনে মনে ভাবি -ও কি করছে এটা? আমি তো ভয়ে সারা। লোকটা হতাশ হয়ে মাথা নেড়ে বল্ল- 'না নেই, আপা।' তনু একটা শ্রাগ করে আস্তে করে আমাকে নিয়ে বেরিয়ে এল। যেন এমন একটা ভাব "কি সব আজে বাজে দোকান। ইটালিয়ান এস মার্কের আইসক্রিম নাই।"বের হয়েই ওকে ধরলাম-- আজকে কপাল জোরে বেঁচে গেলা। ঐ আইসক্রিসমটা থাকলে কি হত এখন? বিল দিতে কিভাবে?-ও মুখ টিপে হাসতে হাসতে বল্ল- আরে আমি তো জানি যে নাই।-'কিভাবে জান?' আমার তখন মেজাজ খারাপ।-আরে বাবা, এই নামে দুনিয়াতে কোন আইসক্রিম থাকলে তো!আরো কত শত পাগলামি করত। কটার কথা বলব? প্রচন্ড জ্বর নিয়ে একদিন আমার সাথে দেখা করতে এল, আমি খুব করে বকা দিলাম তাই। গাড়ীর ভেতর বসে আমার কাঁধে মাথা রেখে ক্লান্ত স্বরে বল্ল- 'তোমাকে যে কথা দিয়েছিলাম আজ দেখা করব!' দেখলাম জ্বরের তীব্রতায় চোখ দিয়ে পানি ঝরছে। ছুঁয়ে দেখলাম...খুব গরম...! আমি ওর কপালে আর চোয়ালে হাত দিয়ে দেখলাম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমাকে দেয়া কথা রাখতে পাগলীটা আমার সাথে এত অসুস্থ শরীর নিয়েও দেখা করতে এসেছে! আর ওদের ড্রাইভারটাও ছিল আরেক ছাগল। ও বল্ল আর ওমনি ওকে নিয়ে চলে আসল।....কত তীব্র এক ব্যাথা....ওর জন্য তখন কত তীব্র এক মায়া...আমার মায়াবতীর জন্য....বলে বোঝাতে পারব না কখনো। আল্লাহ মানুষকে এত মায়া দিয়ে পাঠালেন কেন?ওর সেসব পাগলামীর কথা মনে করে অনেকদিন পর্যন্ত একা একা বসে হাসতাম। বেশীরভাগ সময়ই হো হো করে হাসতে হাসতে হু হু করে কেঁদে ফেলতাম।খুব ছিচ কাঁদুনে ছিলাম আমি !উড়ো খবরে শুনেছিলাম, বছরখানেক ইন্ডিয়াতে থেকে ও ওর বড়ভাই'র কাছে চলে যায়। মন্ট্রিলের কনর্কডিয়া ইউনোভার্সিটি থেকে ডিজিটাল আর্টসে গ্রাজুয়েশন করে। গত বছর বিয়ে হয়ে গেছে। ওর স্বামী মাইক্রোসফটের জুনিয়র সফটওয়্যার ডেভেলপার। এখন ওরা নিউইয়র্কে থাকে। ভালই হয়েছে, আমার তো আর অত যোগ্যতা ছিলো না, এখনও নেই। তনুষার মত মেয়েকে আমি হয়ত কখনোই ডির্জাভ করিনি।আজ কেন জানি অনেকদিন পর শাহানা আপুর (শাহানা বাজপেয়ী) 'একটা ছেলে' গানটা শুনে ওর কথাটাই ঘুরে ফিরে বারবার মনে পড়ছে। মনে হচ্ছে গানটা যেন ও-ই গাইছে। যদিও ওর গলার সাথে সবচে বেশী মিল ছিল নীলা আপুর (আনিলা)। তবুও মনে হচ্ছে গানটা গেয়ে গেয়ে ও আমাকে শোনাচ্ছে। 'একটা ছেলে মনের আঙ্গিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে.....!শেষ

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড):
আমার মায়াবতী ;প্রকাশ করা হয়েছে: সপ্নবােজর দল বিভাগে ।


এডিট করুন ড্রাফট করুন মুছে ফেলুন
৪২ টি মন্তব্য
২৩৫বার পঠিত

আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান
বন্ধ করুন
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন
আপনার নাম :
আপনার ই-মেইল
আপনার বন্ধুদের ইমেইল
মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/proloyhasanblog/28771594 , please visit the link and rate it if you like. :-)
নিজেকেও একটি কপি পাঠান

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৭
মানুষ বলেছেন: চমৎকার রচনা ভঙ্গি। ভাল লাগলো।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৭
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ মানুষ ভাই। আপনি সত্যিই একজন মানুষের মত মানুষ!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৯
থার্ডআই বলেছেন: ভালো লাগলো। চালিয়ে যান।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৫
লেখক বলেছেন: ধন্যবাদ। তয় চালাচালির আর কিছু নেই ভাই। মামলা ডিসমিস।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৫
ফারহান দাউদ বলেছেন: হুম শেষটা পইড়া ঘুমাইতে গেলাম। নেভার মাইন্ড,কেউ কারো জন্য না,শেষ বিচারে সবাই একা(সস্তা দার্শনিকতা হয়ে গেলো কিন্তু পুরানো কথাটা বারবার ঘুরেফিরে আসে),মাঝে মাঝে মনখারাপ হবে কিন্তু চেরাপুন্ঞ্জি এখনো মানচিত্রে আছে,আমরাও থাকব নিজেকে নিয়ে,মনের ভেতরে কোন গহীন রাতে সবাই নিঃসঙ্গ হয়ে। ধন্যবাদ,এবং অপ্রাসঙ্গিক কিছু বললে দুঃখিত,লেখাটা পড়ে কিছু অপ্রকাশিতব্য কথা মনে হলো,সেগুলো ঢাকা দিতেই এগুলো বলে ফেললাম।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০১
লেখক বলেছেন: খাইছে আমারে! হেভী ঝাড়লেন তো দাউদ ভাই! এই কমেন্ট দিয়েই তো আপনার ব্লগে একটা পোস্ট দিতে পারতেন। লোলজ।অনেক ধন্যবাদ আপনাকে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৯
কণা বলেছেন: প্রথম অংশটুকুও পড়লাম... লেখা হিসেবে চমৎকার...
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৯
লেখক বলেছেন: আর কাহানী হিসেবে...?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩২
দূরন্ত বলেছেন: হুমম..চম‍ৎকার লেখা।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪০
লেখক বলেছেন: হুমম...ধন্যবাদ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৭
সন্ধ্যাবাতি বলেছেন: বাহ বেশ হয়েছে... আমি এখনও পাগলামি করি... কোন বিশেষ পাগলামির সাথে বিশেষ বেদনা জড়িয়ে নেই, শু-দ-ধু নস্টালজিয়া...
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২১
লেখক বলেছেন: আরে কি সব্বোনাশ! গরীবের ব্লগে হাতির কমেন্ট যে!...আহারে...! রোসো...তোমার হয়ে এল বলে!অনেক ধন্যবাদ সন্ধ্যাবাতি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:০৮
কণা বলেছেন: উমম... কাহিনী হিসেবেও ভাল... একটু দুঃখজনকও...তবে আসলে থেমে যাওয়া মানে তো শেষ নয়... ভাল কিছু আশা এখনও করতেই পারি... ভাল থাকুন
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৫
লেখক বলেছেন: ধইন্যাপাতা কনাপু। তবে আমি কিন্তু থেমে থাকিনি। অনবরত আশা করে চলেছি ....হি হি হি...বুঝতেই পারছেন...!ভাল থাকবো...।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:০৮
থার্ডআই বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ। তয় চালাচালির আর কিছু নেই ভাই। মামলা ডিসমিস।মামলা ডিসমিস হলে তো কি হয়েছে ? নতুন করে একটা মামলা সাজিয়ে নিন। তবুও বলবো চালিয়ে যান।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১০
লেখক বলেছেন: হায়রে ভাই, রাশেদ আর নরাধমের মত শেষে আপনিও শুরু করলেন?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:০৯
গণ্ডার বলেছেন: মায়াবতীতে বলগ ছয়লাপ হয়া যাইতেছে
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১২
লেখক বলেছেন: হুমম...আমিও বুঝতাছি নারে ভাই...বড়ই চিন্তার বিষয়! আর বেছে বেছে আজকের দিনটাই...ফাটা কপাল আমার!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১০
গণ্ডার বলেছেন: প‌্যানপ‌্যানা গল্প
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১৪
লেখক বলেছেন: আগ্গে গন্ডু ভাই...!বলগে এত গন্ডার কোথা হতে আসে? জুমানজি....?!!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: ভাল্লাগলো ... +
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২২
লেখক বলেছেন: টেনকু বিমাভা (বিষাক্ত মানুষ ভাই)।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২০
নিলা বলেছেন: সুন্দর ঘটনা গুলো এইভাবে কেনো শেষ হয়ে যায়!? মজার মজার স্মৃতি গুলো পড়ে ভালো লাগছিলো......তবে এখন আর ভালো লাগছে না। আপু কেনো চলে গেলো এতটা দূরে!? আমার সত্যি খুব কান্না পাচ্ছে
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩১
লেখক বলেছেন: আরে শেষ না হলে তো আর ব্লগের পাতায় এটা দেখতেন না!মন খারাপ করে দেবার জন্য সরি ।ভাবছিলাম পাইকারি হারে মাইনাস খাবো। কিন্তু আপনারা খুব উদার। (তবে একটু পর 'চিকন মিয়া' এসে আমাকে মাইনাস দিয়ে আমার সে ভাবনাকে সার্থক করে দিয়ে যাবে!) কিন্তু এখন পর্যন্ত কেউ প্রিয়তে + করল না... লোলজ।আপনাকে অনেক ধন্যবাদ নীলা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৮
লেখক বলেছেন: অথচ আপনার অনেক পোস্টই কিন্তু আমার প্রিয়তে....!ফান করলাম...!আর আপনার আপু যেতে চাননি। তাকে 'যাওয়ানো' হয়েছে।...আরে আপনি তো দেখছি আমার চেয়েও ছিঁচকাদুনে!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৮
ক্রাউন বলেছেন: হুম! ভালো লাগল!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৬
লেখক বলেছেন: হুম । আপনার মন্তব্য পেয়ে আমারো ভাল লাগলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩
কতবতবকতকত বলেছেন: আরে চিকনমিয়া এখনো আসে নাই, ঘটনাটা কি...? বেচারা অসুস্থ নাকি?
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৭
চির সবুজ বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৯
লেখক বলেছেন: ভাল কমেন্ট করেছেন। ধন্যবাদ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৬
রোডায়া বলেছেন: +
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪২
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রোডায়া।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৮
রাশেদ বলেছেন: চমৎকার লেখা। ভালো লাগছে।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪১
লেখক বলেছেন: এইটা কি রাশুদার আরেকটা রেজিস্টার্ড ডায়ালগ...?এনিওয়ে, ধন্যবাদ রাশুদা।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৫
মাহবুবা আখতার বলেছেন: আচ্ছা, হ্যাপি এন্ডিং বলে জিনিসটার দেখা বাস্তবে পাওয়া যায় না কেন বলুন তো?আপনারওতো দেখি হ্যাপি এন্ডিং হল নামনটাই খারাপ করে দিলেন।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৯
লেখক বলেছেন: হ্যাপি এ্যান্ডিং নামক দুর্লভ জিনিসটা যে বেশীরভাগ সময়ই রুপকথার বইতে থাকে; দেখা পাবেন কি করে বলুন? আমার গল্পটা রুপকথা হলে হয়ত হ্যাপি এ্যান্ডিং থাকত। তারপর "আমার কথাটি ফুরালো, নটে গাছটি মুরোলো" বলে শেষ করতাম।মন খারাপ করে দেবার জন্য ক্ষমা চাচ্ছি। মনন্ত্যের জন্য অনেক ধন্যবাদ মাহবুবা আপু।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৭
প্রীটি সোনিয়া বলেছেন: এত বড় বড় ব্লগার দের মন্তব্য পেয়েছেন,তাই আমার মন্তব্য করতেও লজ্জা লাগছে......তারপরেও সাহস করে করলাম।আপনার লেখা বরাবরই আমার খুব ভাল লাগে,কারন লেখাগুলো সত্যি কাহিনী অবলম্বনে লিখা হয়।আমি কিন্তু লেখাটা প্রিয়তে রাখলাম।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৪
লেখক বলেছেন: আপনার এই মন্তব্য পড়ে তো আমিও লজ্জায় পড়ে গেলাম! সত্যি কাহিনী অবলম্বনে লিখা হয় এটা ঠিক, তবে সেটা খুব ভাল লাগার জন্য অর্থবহ নাকি সেটা এখনও জানি না। আপনারা আমার বিনয় বা ন্যাকামো, যাই বলুন না কেন. আমার কাছে এটা খুব বেশী সত্য যে, ব্লগের অন্যদের তুলনায় ব্যক্তিগতভাবে আমার লেখা আমার কাছে স্রেফ বস্তা পচাঁ বৈ অন্যকিছু মনে হয় না।প্রিয়তে যোগ করার জন্য অশেষ ধন্যবাদ। (আপনিই প্রথম...)লোলজ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৫
েজবীন বলেছেন: লেখাটা ভালো লাগছে ...
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৫
লেখক বলেছেন: ধন্যবাদ জেবীনাপু। অনেকদিন পর আমার বাসি লিখাটি আবারো প্রথম পাতায় নেবার জন্য।
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৯:৩৫
মামুন বাংলা বলেছেন: অসম্ভব সুন্দর! কিন্তু পরিচয়টা কীভাবে যেন? ক্লিয়ার করে বলুন। আইমিন আরও ডিটেইল। মেয়েটা.. ও বুঝেছি! থাক আর বলতে হবে না।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
লেখক বলেছেন: বাংলা(!)ভাই, এতদিন পর আমার লেখাটা আপনি কোন চিপার ভেতর থেকে খুঁজে বের করলেন? এনিওয়ে, পুরোন লেখাটা অনেকদিন পর ফ্রন্ট পেজে নেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না বুঝলে লেখাটা আবার প্রথম থেকে পড়তে পারেন।

মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার?


মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৩


আজ তনুষার কথা অনেক দিন পরে মনে পড়ল। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। একটা সময় ছিলো যখন সারাক্ষন ওকেই ভাবতাম, অথচ আজ? হায়রে আমার মন, তোকে তো আমিই চিনলাম না এখনো।তনুষার সাথে আমার প্রথম দেখা এবং প্রথম পরিচয় দুটোই হয় ঝিগাতলা বিটস ইউনোভাসির্টির আন্ডারগ্রাউন্ড সাইবার ক্যাফেতে।সালটা ছিল ২০০০। ঢাকা সিটি কলেজে সবে ইন্টারে ভর্তি হয়েছি। চোখে মুখে নানা রঙ্গের ঝিলিক। কম্পিউটার স্যার তানিম আহমেদই প্রথম ক্যাফের খোঁজটা দিলেন। বাংলাদেশে সাইবার ক্যাফে, ইন্টারনেট এইসব তখনও এতটা জনপ্রিয় হয়নি। বাসায় কম্পিউটার ছিল অনেক আগে থেকেই কিন্তু ইন্টারনেটের জন্য ক্যাফেতে যেতে হত। খুজেঁ পেতে ঐ ছিমছাম ক্যাফেটা খুঁজে পেয়েছিলাম। ওর সাথে আমার পরিচয় পর্বটা অত্যন্ত নাটকীয়। কাকতালীয় বল্লেও বলা যায়। বল্লে হয়ত কেউ বিশ্বাস করতে চাইবে না।ক্যাফেতে তেমন জরুরী কোন কাজ ছিল না। নিতান্তই ব্রাউজ আর চ্যাট করার জন্য যাওয়া হত। একদিন বাংলাদেশ রুমে গিয়ে 'মায়াবতী' নামে একজনকে পেলাম। আর পায় কে? নক করে ধুমায়া আড্ডা !আমার পাশে খুব সুন্দর ড্রেস পরা একটা মেয়ে বসে ছিলো, চেহারা দেখা যাচ্ছিল না, তাই খেয়াল করিনি প্রথমে। কিছুক্ষন পর হঠাৎ সেখানে একটা ছন্দমিল লক্ষ্য করলাম। যাচাই করে নিতে আমি মায়াবতীকে একটা প্রশ্ন করে মেয়েটার দিকে তাকালাম, দেখলাম ও মনিটরের দিকে একবার তাকিয়েই টাইপ করা শুরু করল। আবার আমি যখন টাইপ করছিলাম তখন আড়চোখে ওকে দেখি যে ও চুপ করে বসে আছে। সাহস করে উঠে গিয়ে জিগ্গেস করলাম-'এক্সকিউজ মি, আপনি কি মায়াবতী?'মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ছিলো অনেকক্ষন। সেই প্রথম আমার মায়াবতীর অসম্ভব মায়াময় মুখটা দেখলাম। সেই থেকে শুরু। আমরা পরস্পরের কাছে ধীরে ধীরে পরিচিত হতে থাকলাম। জানলাম, বনেদী বংশের মেয়ে ও, বা-মার একমাত্র মেয়ে। আর আছে এক ভাই, কানাডা সেটেলড। ব্যাঙ্গালোরে থাকে ওদের বেশীর ভাগ আত্নীয় স্বজন। ও হলি ক্রসে পড়ত। আমার চেয়ে বড় ছিলো ও। বয়সে প্রায় ৩ মাসের আর দৈর্ঘ্যে প্রায় ইন্চিখানেক।মেয়েদের আর্কষন করার মত আমার ভেতর কিছুই নেই। কিন্তু কোন এক অজানা কারনে ও আমাকে ভীষন আপন করে নিল। এদেশে ওর কোন বন্ধু ছিলো না এটা একটা কারন হতে পারে। তবে, আমার পরে ও আর কারো সাথে কোন প্রকারের সম্পর্কে জড়ায়নি। সে হিসেবে বাংলাদেশে আমিই ওর একমাত্র বন্ধু ছিলাম।কতদিন ধানমন্ডি লেকের পাড় দিয়ে দুজনে হেটেঁ বেড়িয়েছি; রাইফেল স্কয়ারে ঘুরে বেড়িয়েছি। বিটসে আর ব্লু প্লানেটেও যেতাম প্রায়ই। পাবলিক লাইব্রেরীতেও যেতাম, তবে ঘুরে বেড়াতে নয়। এ্যাসাইনমেন্টের জন্য।বেগম রোকেয়া মিলনায়তনে আমার একটা স্টেজ শোতে ওকে দাওয়াত করেছিলাম। ওদের করলাটা নিয়ে গুলশান থেকে নিজে ড্রাইভ করে একা একা শাহবাগ চলে এল!ওকে বলেছিলাম সামনের রোতে না বসার জন্য। ও সেটা বেমালুম ভুলে গেল। আমাকে ভাল করে দেখার জন্য বসল একেবারে সামনের সারিতেই। ফলে যা হবার তাই হল। ওর উপর চোখ আটকে গেল। উত্তরনের কর্ণধার ইরাজ ভাই পর্দার আড়াল থেকে তাগাদা দিতে লাগল- 'প্রলয় কি হল? শুরু কর।' যখন ধাত্স্থ হলাম, তখন আমি ভীষণ নার্ভাস। গীটারের রিড উল্টা পাল্টা করে ফেল্লাম। গানের লাইন ভুল গেলাম। ও সেটা বুঝতে পেরে মাঝের সারিতে গিয়ে বসল। আমার তাতে কোন লাভ হল না।শো শেষে বাইরে বেরিয়ে অনেকক্ষন ওর গাড়িতে চুপচাপ বসে ছিলাম। ও -ও কোন কথা না বলে গাড়িটা ফুলার রোডের শেষ মাথায় এনে পার্ক করে মাথা নিচু করে বল্ল- 'সরি প্রলয়, সব দোষ আমার, আমি ভুলে গিয়েছিলাম।' আমার মুখ দিয়ে তখনও কোন কথা বের হয়নি।কতদিন আগের কথা, অথচ মনে হয় এইতো সেদিন!আশুলিয়ায় আমাদের অসম্ভব নির্জন একটা বটতলা ছিল। ওখানে আমাদের অনেক মজার মজার স্মৃতি ছিলো। বট তলায় বসে ও আমাকে প্রায়ই ওর ছোটবেলার অনেক ঘটনা আনমনে বলে যেত। সেসব শুনে প্রতিবারই আমি খুব কৌতুহলী হয়ে ওকে প্রশ্ন করতাম -'তনু, তোমার সেই সোনার চামচটা এখন কই?' ও অবাক হয়ে তাকালে আমি বলতাম -'আরে ঐ যে, যেটা মুখে নিয়ে তুমি জন্মেছিলে।' ও হাসতে হাসতে উল্টে পড়ত। একদিন সেই বটতলার বটকে সাক্ষী করে আমার সাথে ওর চুক্তি হল যে ওকে আমি গিটার শিখাবো, তার বদলে ও আমাকে ড্রাইভিং শিখাবে। ও বল্ল, -দেখ আবার চুক্তি যেন ভঙ্গ না হয়!-হলে কি হবে?-উমম...বটগাছকে সাক্ষী করে চুক্তি করে সেটা ভঙ্গ করলে তুমিও বটগাছ হয়ে যাবে!-তাই নাকি?-জ্বি স্যার, এটাই নিয়ম।-বাহ সুন্দর নিয়ম তো! তাহলে চলনা, আমাদের চুক্তিটা বিল গেটসকে সাক্ষী রেখে করি, প্লিজ!ও হাসতে হাসতে কুটিপাটি হয়ে যেত।চলবে

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড):
আমার মায়াবতী ;প্রকাশ করা হয়েছে: সপ্নবােজর দল বিভাগে ।


এডিট করুন ড্রাফট করুন মুছে ফেলুন
৪৩ টি মন্তব্য
২৪২বার পঠিত

আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান
বন্ধ করুন
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন
আপনার নাম :
আপনার ই-মেইল
আপনার বন্ধুদের ইমেইল
মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/proloyhasanblog/28771571 , please visit the link and rate it if you like. :-)
নিজেকেও একটি কপি পাঠান

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪২
জেনারেল বলেছেন: চলুক মায়াবতী, গয়াবতী, লয়াবতী, ছায়াবতী আর মটু হাতিদের সিরিজ
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৩
লেখক বলেছেন: এআপনি যতটা হালকা ভাবছেন, আমার কাছে নয় মোটেও। এটা কোন গল্প নয়, আমার জীবনের একটা অংশ। প্রথমে একেবারেই চাইনি কিন্তু ব্লগের কারিগরি ঝামেলার কারনে সিরিজ করতে বাধ্য হলাম। রাগুদির মায়াবতী আর আমার মায়াবতী, দুজনে সম্পূর্ন ভিন্ন দুটি চরিত্র? কমেন্ট আর + এর জন্য ধন্যবাদ।মটু হাতি কে?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৭
মাহবুবা আখতার বলেছেন: চমৎকার লাগছে।বাকিটা তাড়াতাড়ি দিন।++++++++
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৬
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাহবুবা আপু। বাকীটা আজই দেবার ইচ্ছা আছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫২
ফারহান দাউদ বলেছেন: সবাইরে স্মৃতির ভূত ধরলো দেখি।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৮
লেখক বলেছেন: জি ভাই, এই ভূত চূড়ান্ত বজ্জাত! একবার ধরলে আর সহজে ছাড়ে না।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৮
জেনারেল বলেছেন: মটু হাতির ব্যাখ্যা জানতে হলে হাসিব ভাইরে লাগবো!!আমি মোটেই আপনার গল্পকে হালকাভাবে নেয়নি।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩০
লেখক বলেছেন: থাক আমার আর ব্যাখা জেনে কাজ নেই।আপনার কমেন্ট এর স্টাইলটা সেরকমই ছিলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: ভীষণ নাটকীয় পরিচয় পর্ব । শেষে এসে মন খারাপ করে দেবেন , বুঝতে পারছি
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩১
লেখক বলেছেন: হুমম, ঠিকই ধরছেন!...পোস্টের জন্য +
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৬
শফিউল আলম ইমন বলেছেন: হুমম ভালো লাগতেসে। চলুক+
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩২
লেখক বলেছেন: আমিও তাই বলি ....চলুক...!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১২
রাশেদ বলেছেন: ভালো লাগতেছে। চলুক...
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৪
লেখক বলেছেন: রাশুদা কি এই কমেন্টটাকে আমার ব্লগের জন্য রেজিস্টার করে নিয়েছেন নাকি? ....
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৬
রাশেদ বলেছেন: হা হা! সিরিজ পোস্টে এইডা কমন ডায়লোগ মারি আমি। আরেকজনের ৩৪ টা পর্বের সিরিজে (এখনো চলতেছে) খালি চলুক লেইখা আসি!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৩
লেখক বলেছেন: এভাবে চলুক লেখলে তো চলবোই। উনার আর দোষ কি?এইটা ঠিক না রাশু ভাই। মাইন্ড খাইলাম!
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২৬
লেখক বলেছেন:
রাশুদা, এইডাই কি সেই লেখা...?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৫
রাশেদ বলেছেন:
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৮
নরাধম বলেছেন: রাশুদা না পড়েই চলুক বলে এটা আমি গ্যারান্টি দিয়া বলতে পারি!!!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৩
রাশেদ বলেছেন: আইচ্ছা, এখন থাইক্কা নারুর পোস্ট আর পড়ুম না!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৫
চিটি বলেছেন: চমৎকার লাগছে।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৮
লেখক বলেছেন: চিটি ভাই, বাকীটুকু দিয়ে দিলাম। গরম গরম থাকতে পড়ে ফেলেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৬
নরাধম বলেছেন: হাহাহাহা..........রাশুদা, পরাজয়ে ডরেনা বীর!!!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৭
রাশেদ বলেছেন: মাইনাসে মাইনাসে একাকার কইরা দিমু! দরকার হইলে ক্যাম্পেইন কইরা মাইনাস দেওয়াবো!! @ নারুদা
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০০
নরাধম বলেছেন: হাহাহাহা..........রাশুদা, এবার কিন্তু ডরাইছে বীর। কারন তোমার ভক্তকুল ব্লগে এত বেশী যে তুমি আন্দোলনের ডাক দিলে আমার জীবন মাইনাসময় হয়ে যাবে। আমি নিজেও তোমার ভক্ত, তাই আমিও মাইনাস দিমু আমারে!! তাই সত্য বলা থেকে বিরত থাকলাম। আগের সত্যকথনটা তুলে নিলাম।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০০
নাদান বলেছেন: নারুর ভয়ে এখন আমি গল্পের চিপায় কবিতা দেই। পুলায় বহুত খারাপ। এই লেখাটা কিন্তু ভাল লাগছে আমার। পিলাস দিসি।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫০
লেখক বলেছেন: ধন্যবাদ। বাকী অংশ দিলাম। পড়ে বলেন কেমন হল!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০১
রাশেদ বলেছেন: বেটা নরাধম!! সত্যকথনটা কি হে! আবার কও দেখিনি!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০৫
নরাধম বলেছেন: রাশুদা, আর কমুনা। মাইনাস পাইয়া আমার জীবন ক্ষেরফার মধ্যে ফেলতে চায়না। তয় তোমারে একটা চুপিচুপি কথা কয়, আমিও কিন্তু একই কাজ করতেছি। কিছু প্রিয় ব্লগারদের লেখা বাদে অন্যদের লেখা না পড়েই, আগের মন্তব্যগুলো দেখেই প্লাস, মাইনাস অথবা চলুক এসব বলি!!!!!!খবরদার কেউ যেন না জানে!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৫
লেখক বলেছেন: নরাধম ভাই, আমি এই কমেন্টটা কপি কইরা সবার ব্লগে পোস্ট কইরা দিমু। হি হি হি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০৮
রাশেদ বলেছেন: ছি নরাধম! এরুম করা ঠিক না!!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১০
নরাধম বলেছেন: হাহাহাহা.............উস্তাদের কাছ থেকে শিখা বিদ্যা। কি করমু?
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৩
লেখক বলেছেন: ওহে মিয়া সকল, বাজে পেচাঁল বন। এইডা একটা সিরিয়াস পুস্ট!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১২
শেষ বিকেলের মেয়ে বলেছেন: চমৎকার হচ্ছে।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৩
লেখক বলেছেন: কতবতবকতকত বলেছেন: + ও দিলেন না; প্রিয়তেও এ্যাড করলেন না, শুধু একটা কমেন্টে কি আর বোঝা যায় যে 'চমৎকার হচ্ছে'? লোলজ। জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৪
লেখক বলেছেন: হায় হায় এইডা কি হইল! x
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১১
নিলা বলেছেন: সুন্দর সময়গুলোর কথা পড়তে ভালো লাগছে। আরো পড়ার আশায় আছি
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১৬
লেখক বলেছেন: তাহলেই হয়েছে...!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৪১
মামু বলেছেন: gop-shop
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৫
মামু বলেছেন: একটেল এর একটা সার্ভিস আচে নাম "গপ-সপ"...পুষ্ট পইরা ওইটার কথা মনে পড়ল....
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৬
লেখক বলেছেন: মামু কিছু বুঝলাম না, অনেকদিন ধরে দেশের বাইরে তো.....দয়াকরে একটু বুঝিয়ে বলবেন কি?
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫০
েজবীন বলেছেন: দারুন লাগলো লেখাটা.... ....আসলেই দেখা হওয়ার ব্যাপারটা....অত্যন্ত নাটকীয়
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩
লেখক বলেছেন: লেখা দারুন লাগার জন্য ধইন্যবাদ তবে আমাদের পরিচয় পর্বের কথা বল্লে এখন আর কেউ বিশ্বাস করে না। আপনি করেছেন তো?

বাংলাদেশী এসো আজ পদ্ম ফোটাতে....

বাংলাদেশী এসো আজ পদ্ম ফোটাতে....
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৮


আজ সন্ধ্যাবেলা সিটি থেকে বাসায় ফেরার পথে ট্রেনে বসে হঠাৎ গানটি শুনলাম। হঠাৎ বলছি এই কারনে যে আমার আইপডে গাদাগাদা গান থাকে। কোনটা কেন কখন ভরেছি, কিস্যু মনে নেই। তাও আবার 'শাফল' এ দেয়া ছিল। শুনছিলাম আমেরিকান হেভি মেটাল। হঠাৎ মিউজিক আমূল চেইন্জ হয়ে গেল। শুরু হল ক্লাসিক সফট-মেলোডি। প্রথমে তো চিনতেই পারিনি। ইয়াত্রির আগের এ্যালবামে গানটি এর আগেও বহুবার শুনেছি। কিন্তু ফুয়াদ ভাই ওটার মিউজিক বেশ সুচারুরুপে রিকম্পোজ করেছেন। আমি বরাবরই উনার কাজের খুব ভক্ত। এই গানটিরও বেশ চমৎকার মিউজিক কম্পোজিসন করেছেন। গানের ভায়োলিন আর বাশীরঁ টিউনটা তো জোস হয়েছে।গানটি একবার শুনলাম। পরে অটো রিপিট করে পর পর আরো অনেকবার শুনলাম। পুরোটা রাস্তা ঐ একটা গানই শুনলাম। যতবারই শুনেছি প্রতিবারই মনে হয়েছে টিপু ভাই কথাগুলো যেন আমাকেই বলছেন। বুকের ভেতরটা শিরশির করে উঠল। দুহাতের রোমকূপ গুলো জেগে উঠল। গলায় কি যেন একটা দলা পাকিয়ে উঠল। কখন যে চোখদুটো ঝাপসা হয়ে গিয়েছিলো। কোলের উপর টপটপ করে কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল। আমার বাংলা মা কে প্রায় ১০ হাজার কিলোমিটার দূরে রেখে ভীন দেশে কত নির্বিঘ্নে জীবন কাটাচ্ছি। কত নিষ্ঠুর ছেলে আমি! বাচ্চা ছেলের মত হুহু করে কাঁদতে ইচ্ছা করছিলো। কিন্তু ভেতরটা অনেক শক্ত হয়ে গেছে তো, তাই এর বেশী আর কান্না আসল না।গানটি নিয়ে দারুন একটা মিউজিক ভিডিও তৈরী করার কথা ভাবছিলাম। মনে মনে প্রায় পুরো সিকোয়েন্সটাই বানিয়ে ফেল্লাম। সেটা দেখে একজন প্রবাসীও যদি চোখের পানি ফেলে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। বিধাতা আমাকে কি সে সুযোগ কখনো দিবেন?টিপুভাই (ইয়াত্রি) তার এই গানটি সেইসব বাংলাদেশীদের উৎসর্গ করেছেন, দেশের বাইরে যারা বসবাস করছেন; অথচ দেশকে ফুসফুসের প্রতিটি নিঃশ্বাসের সাথে মূর্হুমুর্হু হৃদয়ের গহীন থেকে অনুভব করছেন। কিন্তু জীবন-জীবিকা আর নিয়তির অমোঘে শেকড়ের টানে মাটির খুব কাছাকাছি এসেও যাদেরকে আবার ফিরে যেতে হয় নিজের দেশের 'জল ও হাওয়াকে' ছেড়ে। গানের লিরিকটি দিয়ে দিলাম: এটা ধরে ধরে গানটি আরো একবার ভালো করে শুনে দেখুন প্লিজ, শুনে বলুন আমার ইমোশনটা ছেলেমানুষী ছিলো কিনা!আমার বাংলার গানআজ বাংলারই জলেবাংলার হাওয়াতেবাংলাদেশী এসো আজ পদ্ম ফোটাতে।।কালো মেঘে বর্ষা নামেকালো আকাশ জলে ভাসেবৃষ্টি ফোঁটা নদীর বুকেযত্ন হাতে মুকুট গড়েআর ঐ কিশোরী মেয়ে...আপন মনে দৌড়ে চলেনদীর ধারে জলে ভেজে,দুঃখ যে তার যায় হারিয়েকোন অজানাতে।আজ বাংলারই জলেবাংলার হাওয়াতেবাংলাদেশে এসো আজ পদ্ম ফোটাতে।।শত শহীদের রক্তে রাঙ্গাওওও একুশ মানে;এই বাংলাজানি ভুলবোনা।আজ বাংলারই জলেবাংলার হাওয়াতেবাংলাদেশে এসো আজ পদ্ম ফোটাতে।।Vocal, lyrics n tune by: Topu (Yaatri).Album: Bondhu vabo ki.Realease Date: February'08Music Arrange by: Fuad Al Muktadir.Track: 03.

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড):
আমার বাংলা ;

বিপ্রতীপ ভালবাসা...(৪র্থ ও শেষ পর্ব)

রাজন উপাখ্যানরাজন সবেমাত্র ঘুম থেকে উঠল। একটু আগে সন্ধ্যা নেমেছে। সাধারনত দুপুরে ও ঘুমায় না। কিন্তু যেদিন ঘুমায়, সেদিন বলতে গেলে পুরো দিনটাই ও ঘুমিয়ে কাটিয়ে দেয়। অথচ রাতের ঘুমের তাতে কোন অসুবিধা হয় না। আগে ওর এমন ঘুম ছিল না, রাত একটার আগে তো ওর ঘুমই আসত না, দুপুরের ঘুমের জন্যও তো রীতিমত যুদ্ধ করতে হত। গত ছয় মাস ধরে ঘুমের এমন বাড় বেড়েছে। দুপুরে ঘুমুলে আর দেখতে হয় না, ঐ ঘুমেই দিন পার। আজও তেমন হল। বাথরুমে গেল প্রশাব করতে, প্যানের উপর বসার সাথে সাথে বড় বেগ পেল। ইদানিং ওর এই সমস্যা হয়েছে, বাথরুমে ঢুকে ছোটটা করতে, বের হয়ে আসে বড়টা করে। বুড়োদের মত অবস্থা। বুড়োদের নাকি এমনটা বেশী হয়। ‘তাহলে আমিও কি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছি?’ মাঝে সাঝে ভাবে ও। বাথরুমে থাকাকালীন সময়টা ওর ভীষণ বোরিং লাগে তাই প্রায়ই ও এসময়টা বিভিন্ন কিছু চিন্তা করে কাটায়। আজ বিকেলে ও ঘুমের মধ্যে কি সপ্ন দেখেছে সেটা এখন মনে করার চেষ্টা করতে লাগল। সপ্নের কথা ওর সাধারনত মনে থাকে না। বিছানায় যতক্ষন গড়াগড়ি দেয় ততক্ষন মনে থাকে, বিছানা থেকে নামার সাথে সাথে ভুলে যায় সব। তাই ও সিদ্ধা›ত নিয়েছিলো বিছানায় থাকতে থাকতেই ও ওর সপ্নের কথা একটা খাতায় লিখে রাখবে । নতুবা সপ্নের কিছু অংশ নয়, পুরোটাই ভুলে যায়, শুধু সে সপ্নের রেশটুকু থেকে যায়। যেমন দু:সপ্ন দেখলে মানুষ সাধারনত মন খারাপ করে বা ভয় পায় কিন্তু ওর এ সবের কিছুই হয় না। সপ্নের কথা মনে করতে না পেরে শুধু মেজাজ খারাপ হয় ভীষন। মজার ব্যাপার হল এ পর্যন্ত একটা সপ্নের কথাও লিখতে পারেনি কারন সপ্ন লেখার সিদ্ধান্ত নেবার পর থেকে ঘুম ভাঙ্গার পরই ও সপ্নের কথা ভুলে যায়। আজও একই ব্যাপার, তাই সঙ্গত কারনেই ওর মেজাজ খুব খারাপ। নিশ্চয়ই দু:সপ্ন দেখেছে এবং যথারীতি তা মনে নেই। এখন বাথরুমে বসে বসে সেটাই মনে করার চেষ্টা করবে যদিও ও জানে মনে পড়বে না তবুও সময় কাটানো আরকি। বাথরুমে বসে ও কুলকুল করে ঘামতে লাগল। ইদানিং ওর এই ব্যাপারটা ঘটছে, প্রচন্ড গরমেও ওর তেমন একটা ঘাম হয় না কিন্তু টয়লেটে গেলেই ও দরদর করে ঘামে, এটা আরেকটা রোগের লক্ষন কিনা সেটা নিয়ে ও বেশ সংশয়ে আছে। টয়লেট থেকে বের হলে যে কেউ ওকে দেখে বলবে ও যেন টয়লেট থেকে নয়, বাথরুম থেকে গোসল করে বের হয়েছে। তাই ও ভাবছে আজ- কালকের ভেতরেই টয়লেটে একটা একজস্ট ফ্যানের ব্যাবস্থা করবে। কিন্তু বাথরুমে কেউ ফ্যান লাগিয়েছে এমন তথ্য ওর জানা নেই। আর তাছাড়া ফ্যানের হাওয়া খেতে খেতে একজন মানুষ প্রাকৃতিক কাজ সারছে এই দৃশ্যটাও তেমন সুবিধার না। এমন সময় ওকে অবাক করে দিয়ে হঠাৎ করেই ওর মস্তিস্ক ভুলে যাওয়া সপ্নটা ওকে মনে করিয়ে দিল। কারন ওটা ফ্যান সংক্রান্ত।। ও সপ্ন দেখেছে জুলিয়াকে। জুলিয়া আর ও একটা খাটে চুপচাপ বসে আছে, হঠাৎ জুলিয়া উঠে দাঁড়াল, লম্বা মানুষ, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাথার উপর ঘুরতে থাকা একটা ফ্যানের সাথে লেগে ওর মাথার একটা পাশ থেঁতলে যায়। পাশের দেয়ালে রক্তের ছিটা এসে লাগে। একেবারে স্পষ্ট মনে পড়ে গেল সব। রাজন ভীষন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। এই সপ্নটা ও কি করে ভুলে গেল? নিজের উপরই খুব রাগ হচ্ছে ওর। আর তাছাড়া হঠাৎ করে এই সপ্ন দেখার মানেটাই বা কি? জুলিয়ার কিছু হয়নিতো? এমনিতেই মেয়েটা অসুস্থ, একবার তাহলে খোঁজ নিতে হয়।’ ভাবল ও। এসব ভেবে তাড়াতাড়ি টয়লেটের কাজ শেষ করতে লাগল। বাথরুমে ঢোকার সময় ভেজা স্যান্ডেলে পা পড়ে পিছলে গিয়েছিলো, কোনমতে নিজেকে সামলিয়েছে ও, আব্বু এমন বিশ্রী ধরনের টাইলস্ লাগিয়েছে, খালি পায়ে হাঁটলেও স্লিপ খেতে হয়। সপ্নের কারনে মেজাজ গরম ছিলো, পিছলে পড়ার পর আরো গরম হয়েছে, এখন আবার টিস্যু বক্সের দিকে হাত বাড়িয়ে দেখে সেটা খালি, মেজাজ সপ্তমে চড়ে গেল। রাগের চোটে বাইরে এসে চেঁচামেচি শুরু করে দিল। ‘আম্মু, টয়লেটে টিস্যু নেই কেন? এটা আর কারো চোখে পড়ল না? নাকি টিস্যু শুধু আমি একাই ইউজ করি?’ ইত্যাদি ইত্যাদি। আর কারো বলতে ও ওর বাবা-মা কেই বুঝিয়েছে, এই তিনটি প্রাণি নিয়েই ওদের পরিবার। ওর মা মুখ বুঝে সব সহ্য করেন। হয়ত এ কথা ভেবে ‘আর কদিন পর চেঁচামেচি করার কেউ থাকবে না’, রাজন যখন হাত মুখ ধোয়া শেষ করে বাথরুম থেকে বেরুল, ঠিক তখনই ফোন বেজে উঠল। ও ধরল, ওপাশ থেকে মেয়েলী কন্ঠ শোনা গেল- ‘হ্যালো’- -‘হ্যালো’ কে বলছেন? রাজনের জিজ্ঞেস। পর মূহুর্তেই লোপার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। রাজনের প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পেল না, একটুপর ধাতস্ত হয়ে হড়বড় করে বলে চল-- ‘হ্যালো’ রাজন ভাই আমি লোপা, আপনি এ সময়ে বাসায়? কি আর্শ্চয! পড়াতে যাননি? শরীর খারাপ নাকি? আমাকে জানাবেন না?’ চুপ করে রইল রাজন, জবাব না পেয়ে লোপা আবার ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল 'কি হল চুপ করে আছেন যে?’ - তোমার প্রশ্নবান থামার অপেক্ষায় ছিলাম, থেমেছে ওটা? - ‘না মানে,’ লজ্জায় লাল হয়ে লোপা আমাতা আমতা করে বল-- ‘আপনার তো এসময় বাসায় থাকার কথা না...’ আমার শরার ভাল আছে, তবে আমার ছাত্রীটার জ্বর হয়েছে, খুব টেনশনে আছি ওকে নিয়ে।’ অজানা এক আশঙ্কায় হঠাৎ লোপার বুকটা ধ্বক্ করে উঠল কারন রাজন যে ওর ছাত্রীটাকে নিয়ে একটু বেশীই টেনশন করে সেটা ওর অজানা নয়। ও গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে বল-- ‘টেনশনের কিছু নেই, আজকাল তো অনেকেরই জ্বর হচ্ছে,’ - লোপার এমন মন্তব্যে খানিকটা বিরক্ত হল রাজন, বল-- ‘তা হচ্ছে, কিন্তু ওরটা ভাইরাস জ্বর কিনা কে জানে? ইদানিং ভাইরাস জ্বরে নাকি নরমাল এন্টিবায়োটিক কাজ করছে না, কড়া ডোজ দিতে হয়, সেটা আবার সব সময় রোগ শরীরে স্যুটও করে না। জুলিয়ার শরীরে করবে কিনা কে জানে? তবে আমার মনে হয় না ওরটা ভাইরাস জ্বর নয়, তুমি কি বল? হবু ডাক্তারের মতামতটা জানা থাকা দরকার’ -হালকা ফান করে বল- ও। - ‘আপনার এত চিন্তা কেন? আপনার তো বরং আরো খুশী হবার কথা, স্টুডেন্ট অসুস্থ মানেই তো টিচারের ছুটি! আপনি ছুটি পাননি?’ রাজনের ফানের উত্তরে ও-ও ফান করল কিন্তু কন্ঠে ন্যাচারিলিটি না থাকায় সেটা ফান বলে মনে হল না, মনে হল যেন ও সিরিয়াসভাবেই কথাটা বলেছে। - ‘আমার উত্তরটা তো পেলাম না ।’ উত্তর দেবে কি, রাজনের কথা শুনে ও নিজেই দুঃচিন্তাগ্রস্ত হয়ে পড়েছে । মেয়েটার জন্য ওর এত ভাবনা কিসের? ‘হ্যাঁ, আমারও তাই মনে হয়, ভাইরাস জ্বর এখন হচ্ছে ঠিক, কিন্তু খুব একটা না। ওর ভাইরাস জ্বর না-ও হতে পারে।’ দায়সারা উত্তর দিল লোপা। - যাক তুমি আমাকে আশ্বস্ত করলে। - ‘আপনার প্রশ্নের উত্তর তো পেলেন, এবার আমারটা দিন।’ - ও হ্যাঁ, ছুটি পেয়েছি, এক সপ্তাহের ছুটি পেয়েছি।’ নির্লিপ্ত গলায় বল- রাজন, যেন ছুটি পেয়ে ও খুব ঝামেলায় পড়ে গেছে। কিন্তু লোপা বেশ উৎফুল- হয়ে বল --‘সত্যি, পুরো এক সপ্তাহের ছুটি? -‘হ্যাঁ, কিন্তু আমার ছুটিতে তুমি এত খুশী কেন?’ রাজনের স্বরে সন্দেহ। আবার লজ্জা পেল লোপা, একটু আগে একগাদা প্রশ্ন করে বোকার মত কাজ করেছে। এখন আবার আরেকটা। এখন থেকে কথা-বার্তায় আরো সাবধানী হতে হবে। ও আর লজ্জা পেতে চায় না। কৈফিয়ত দেখানোর ভঙ্গিতে বল-- ‘না মানে, আপনি তো আমাদের বাসায় আসার সময়ই পান না, আম্মু তো প্রায়ই আপনার কথা বলে, কাল বিকেলে চলে আসুন না একবার... -তোমাদের বাসায় তো কয়েকদিন আগেই গেলাম, মোবাইলের বিলের কাগজটা দিয়ে আসলাম না? তুমি বাসায় ছিলে না। কেন আন্টি তোমাকে কিছু বলেননি?’ অবাক হয়ে বল- রাজন। লোপা আবার ধরা খেল। কারন কয়েকদিন আগে রাজন যে ওদের বাসায় এসেছিলো এটা ও ভাল করেই জানে। ও কলেজে ছিলো। রাজন বাসায় আসা সত্ত্বেও ওর সাথে লোপার দেখা হয়নি বলে নিজের আর কলেজটার উপর ওর ভীষন রাগ হয়েছিলো সেদিন। বাসা ওদের খুব একটা দূরে নয়। কোনমতে বল- ‘হ্যাঁ বলেছে...’ -তাহলে আবার বাসায় আসতে বলছ কেন? আগামী মাসের আগে হয়ত আর তোমাদের বাসায় যাওয়া হবে না। কষ্টে লোপার বুকটা ফেটে যাচ্ছে, রাজনকে বাসায় আনার জন্য ও মরিয়া হয়ে উঠল। তাই আরেকটা ভুল করল। বল--‘আগামী মঙ্গল বার আমার জন্মদিন, কাল বিকেলে তাই আপনাকে আসতেই হবে।’ - আগামী মঙ্গল বার তোমার জন্মদিন নাকি? কই আন্টি তো আমাকে কিছু বল্লেন না! -হয়ত তাঁর মনে ছিলো না, ........ আপনি আসছেন তো? - আসতে পারি, তবে কথা দিতে পারছি না, - ‘না আপনাকে কথা দিতে হবে, আপনি এখন পুরোপুরি ফ্রি, কোন কাজটাজ নেই, আপনি আগামী মঙ্গল বার বিকেলে অবশ্যই আমাদের বাসায় আসছেন।’- অনেকটা আদেশের সুরে বল- লোপা । - ‘আচ্ছা ঠিক আছে, সময় করে আমি আসব।’ - রাজন রাজি হয়ে গেল।- ‘লোপা, আমার খুব জরুরী একটা ফোন করা লাগবে, এখন রাখি?’ খুব ভদ্র ভাবে বল- ও। - আচ্ছা, আসতে ভুলবেন না যেন’- নিতান্ত অনিচ্ছাভরে বলে ফোন রেখে দিল। আগামী মঙ্গল বার , ভ্যালেনটাইনস্ ডে’র দিন বিকেলে ও খুব সুন্দর করে নিজেকে সাজাবে, শুধু রাজনের জন্য। ফোন রেখে রাজন একটা দীর্ঘশ্বাস ফেল-। লোপা প্রায়ই ওকে ফোন করে উদ্ভট আর এলোমেলো সব কথা বলে। প্রথমে তেমন একটা পাত্তা দেয়নি ওকে, তারপরও অবস্খার পরিবর্তন না হওয়াতে ও মনে করত মেয়েটা হয়ত মানসিকভাবে সম্পূর্ন ম্যাচিউরড্ না। কিন্তু লোপা যে রাজনের প্রেমে পড়েছে এটা রাজন মাত্র কিছুদিন হল বুঝতে পেরেছে। আর প্রেমে পড়লে মানুষ তো কত উদ্ভট কান্ডই করে! ও নিজেই তো...সেদিন জুলিয়া এত করে বল- স্যার, বৃষ্টি হলে আসার দরকার নেই। জুলিয়ার সে বারন শুনেনি রাজন। পরদিনই বৃষ্টি হয়েছে এবং সে ও যথারীতি বৃষ্টিতে ভিজে কাই হয়ে জুলিয়াকে পড়াতে গেছে। গাড়ি ছিল সার্ভিসিংয়ে, তাছাড়া বৃষ্টি বাদলের দিনে খুব একটা গাড়ি বের করা হয় না। রিক্সাতে চেপেই জুলিয়াকে পড়াতে গেছে। অর্ধেক রাস্তায় এসে রিক্সা পড়ল খোলা ম্যানহোলের গর্তে, বৃষ্টির পানি জমে সেটা ডুবে যাওয়ায় রিক্সাওয়ালা সেটা দেখতে পায়নি। অনেক কষ্টে রিক্সা উঠানোর পর দেখা গেল বাম দিকের চাকা বেঁকে গেছে। আশেপাশে রিক্সা তো দূরের কথা, কোন যানবাহনই ছিল না, তবে সাথে ছাতা ছিল, সেটাই মাথার উপর মেলে ধরে হাঁটা ধরল। কিন্তু সেদিন ওর কপাল খারাপ ছিল, কয়েক মিনিট যেতে না যেতেই একটা দমকা বাতাস ওর ছাতাটাকে উড়িয়ে নিয়ে ফেল্ল- পাশের উপচে পড়া একটা ড্রেনের মধ্যে। অগত্যা ছাতা ফেলেই আবার হাঁটা ধরেছিলো ও। পুরো পনের মিনিট বৃষ্টিতে ভিজে একসা হয়ে জুলিয়াদের বাসায় পৌঁেছছে। যদিও তার পরের তিনদিন ও জ্বরের কারনে বিছানা থেকে উঠতে পারেনি। একেই কি প্রেম বলে? জীবনের প্রথম প্রেমে পড়া নিয়ে রাজন এখনও বেশ দ্বিধান্বিত। ও যদি জুলিয়ার প্রেমে না পড়ত তাহলে হয়ত কোনদিনও এমন কাজ করত না, প্রেমের জন্য বন্ধুদের পাগলামি দেখে এতদিন ও মজা পেয়েছে, কখনওবা বিস্মিত এমনকি বিরক্ত পর্যšতও হয়েছে। কিন্তু লোপার ব্যাপরটা ওকে ক্রমেই চিন্তিত করে তুলেছে। কিছুদিন আগে রাত তখন প্রায় একটা, লোপা ওকে ফোন করে ঘুম থেকে জাগিয়ে বলছে-‘প্লিজ রাজন ভাই একটু হাসুন তো!’ ওতো আকাশ থেকে পড়ল। ও ঠান্ডা স্বরে বল- -‘আমার সাথে ফাইজলামি কর?’ - ‘ফাইজলামির কি হল? আর, আপনার সাথে আমি ফাইজলামি করব কেন? আমার কি ফাইজলামি করার লোকের অভাব? তাছাড়া এখন কি ফাইজলামির সময়? নাকি আপনার সাথে আমার ফাইজলামির সম্পর্ক? - এতকিছু যখন বুঝ্ছ তাহলে ফাইজলামিটা করছ কেন? মাঝরাতে অযথা ফোন করে বিরক্ত করা আর ফাইজলামি করা একই জিনিস। - ‘পি-জ হাসুন না।’ -নিজেই হাসতে হাসতে বল- লোপা। অনিন্দ্যর কথা যেন শুনতেই পায়নি। - ‘শুধু শুধু হাসতে যাব কেন?’ মহাবিরক্ত হয়ে উঠল রজান। - ‘আহ্, শুধু শুধুই না হয় হাসলেন...আমি তো আপনাকে বিরাট কোন অপরাধ করতে বলছি না...’ - ‘অনেকটা সেরকমই,’ হঠাৎ চেঁচালো ও, ‘দেখো লোপা,’ একটু থেমে শান্ত স্বরে বলার চেষ্টা করল রাজন ‘তুমি বুদ্ধিমান একটি মেয়ে, ঢাকা মেডিকেল কলেজের মত জা'গায় ডাক্তারি পড়ছ, আর যাই হোক তোমার মধ্যে এই পাগলামি এই শোভা পায় না। রাত বিরেতে আমারও এসব ভাল লাগছে না, একদম না।’ - 'এত কথা বলছেন কেন? আপনাকে হাসতে বলেছি আপনি হাসেন। হাসার উপর তো গভার্ণমেন্ট এখনও টেক্স বসায়নি। হাসুন তো!' এই পাগলকে থামাবার একটাই উপায়- মনে মনে বলল- রাজন। জোর করে হাসাটা যে কি কষ্টের কাজ সেটা হাড়ে হাড়ে টের পেল রাজন, তারপর খ্যাক খ্যাক ভিলেনের মত খানিকটা হাসল, ‘থ্যংক ইউ সো মাচ’ তাতেই মহা খুশি হয়ে গেল লোপা ‘আচ্ছা, আপনি আমাকে উন্মাদ ভাবছেন না তো?’ ফোন রাখার আগে লোপার প্রশ্ন। - কথা নেই বার্তা নেই রাত দুপুরে ফোন করে যদি কোন তরুণী মেয়ে কাউকে অযথা হাসতে বলে তবে তার মস্তিস্কের স্থিরতা সমন্ধে সন্দেহ দেখা দেয়াটাই তো স্বাভাবিক, তাই না?’ যথেষ্ট শান্তভাবে বল- রাজন-‘আমার জায়গায় হলে তুমি কি করতে?’ - ‘সত্যি করে বলব?’ লোপার আগ্রহী কন্ঠ শুনতে পেল রাজন। - হ্যাঁ, তোমার কাছ থেকে আমি সেটাই আশা করছি। - আপনি যদি আমায় কোন রাতে ফোন করে হাসতে বলতেন তাহলে সেই রাত হত আমার বিয়ের আগের শ্রেষ্ঠ রাত, আমি আপনাকে সারারাত আমার হাসি শোনাতাম।’ - ‘জীবনে কোনদিন ভুলেও আমি ঐ কাজটি করতে যাব না’ মনে মনে ভাবল ও, ’বিয়ের আগে কেন? ’ এই প্রশ্নটি করতে গিয়েও করল না, পাগলের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, ফোন রাখতে পাড়লেই ও বাঁচে। ‘গুড নাইট’ বলে রেখে দিল, ’দাঁড়ান দাঁড়ান, আসল কথাটাই তো বলা হয়নি’ প্রায় চেঁচিয়ে উঠল লোপা। - ’ এখনও কথা বাকি আছে?’ - হ্যঁ, যে কারনে ফোন করেছিলাম সেটা বলতেই তো ভুলে গেছি। - কারনটা কি? - প্রচন্ড বিরক্তিতে ঘুম চলে গেছে। নাহ্, এর একটা বিহিত করতেই হবে। মাঝে মাঝে যখন ওর সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন ও এমনটা ভাবে। হয় লোপার আব্বু-আম্মুকে ব্যাপারটা জানাবে নয়ত ওকে একদিন চরম অপমান করবে। ২য় কাজটা করা ওর জন্য খুব কঠিন। ও সেটা করতেও চায় না। যে কেউই চাইবে তার জীবনের শেষ ক’টা দিন কারো মনে কোন কষ্ট না দিতে। রাজনও চায়। ‘ওর সাথে আমার আরো সংকীর্ন হতে হবে। মনে মনে সিদ্ধাšত নিল। ড্রেস চেন্জ করে নীচে নেমে এল ও, জুলিয়াকে ফোন করার কথা ভুলে গেল। রাগের চোটে মেইন গেট প্রচন্ড জোরে লাগাল। পেছন থেকে ওর মা চেচিঁেয় উঠল। কিরে রাজন, এত রাতে কোথায় চলি-?’ জবাবে প্রায় খেঁকিয়ে উঠল ও -‘ঘড়ি চিননা তুমি? সন্ধ্যা সাতটাকে কি করে এত রাত বল-া?’ গজ গজ করতে লিফটের দিকে হাঁটা ধরল। পনের তলা বিল্ডিংয়ের নয় তলায় ওদের বিশাল এ্যাপার্টমেন্ট। প্রচন্ড রাগে ওর মাথার ভেতরটা দপদপ করছিলো কিন্তু ও অবাক হয়ে লক্ষ্য করল, রাগের কারনটা ওর কাছে ¯পষ্ট নয়। দোকানে গিয়ে ৫০ টাকার নোট দিয়ে টিস্যু চাইল, দোকানদার বল-- ‘ভাংতি নাই।’ ‘ব্যাবসা করেন ভাংতি রাখেন না কেন?’ চেচিয়ে উঠল ও-‘নাকি আপনারা মনে করেন যে আমরা ভাংতি টাকায় পকেট ভর্র্র্তি করে রাখি? লাগবে না ভাংতি, পুরো টাকার টিস্যু দিন।’ একটু পর ও দুহাতে চারটি টিস্যুর প্যাকেট নিয়ে বাসায় ঢুকল। ওর ঘরে ঢুকেই বেড সাইড টেবিলের উপর রাখা ফোন সেটটার দিকে ওর চোখ পড়ল, এই জিনিসটা ওর ঘরে এমনভাবে রাখা যে কেউ ওর ঘরে ঢুকলে প্রথমেই তার চোখ পড়বে ওটার উপর। ওরও পড়ল, আর সাথে সাথেই জুলিয়াকে ফোন করার কথা মনে পড়ল। দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে টিস্যু হ্যাঙ্গারে একটা টিস্যুর রোল সেট করেই দৌড়ে আবার ওর ঘরে এসে ঢুকল। জুলিয়াদের নাম্বারটা ফোনের মেমরিতে সেইভ করা, নির্দিষ্ট একটা সুইচ টিপতেই লাইন চলে গেল জুলিয়াদের নাম্বারে। কিন্তু লাইন এ্যানগেইজড। মেজাজ আবার চড়তে শুরু করল ওর। বেশ কয়েকবার রিডায়াল করেও কোন ফল হল না। ধৈর্য্য হারিয়ে ফেল- ও, অনেক দাম দিয়ে কেনা সেটটা ও এক আছাড়ে দু টুকরো করে ফেলল। শব্দ শুনে দৌড়ে এলেন ওর মা। -‘কিরে রাজু কি হয়েছে তোর? সেই সকাল থেকে এমন করছিস কেন?’ মার গলায় ¯পষ্ট উৎকন্ঠা। মার দিকে তাকিয়ে অনেক কষ্টে হেসে বল- ‘জুলিয়াদের লাইনটা এ্যানগেইজড্ মা...’ - ‘তাতে কি হয়েছে? ফোনের লাইন তো এ্যানগেইজড্ থাকতেই পারে।’ মা ওকে বোঝালেন-‘তাই বলে জিনিস পত্র ভাঙ্গচুর করতে হবে?’ ওর মা বলতে বলতে ছেলের কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন, চেষ্টা করলেন কিছু শাšতনার বাণী ছেলেকে শোনাতে। পারলেন না, বরং গলাটা ধরে এল তার, একমাত্র সšতানের নিশ্চিত অকাল মৃত্যুর ভবিষ্যতদ্ব্যানী তিনি জানেন, এ অব¯থায় কি শাšতনা তিনি ছেলেকে দিবেন? এই ছেলের দিকে তাকালে বুক ফেটে কান্না আসে তার। রাজন উঠে গিয়ে ভাঙ্গা ফোন সেটটার সামনে হাঁটু মুড়ে বসে সেটাকে ঠিক করার চেষ্টা করতে লাগল। খুব একটা ক্ষতি হয়নি। সিগন্যাল ট্রান্সফার ডিভাইসটা ঠিক আছে, প্রচন্ড ঝাঁকিতে প্রধান সার্কিটের কয়েকটা তারের সংযোগ শুধু বিছিন্ন হয়ে গেছে। তাতাল দিয়ে ও নিজেই লাগিয়ে নিতে পারবে। ‘জুলিয়ার আব্বা বিকেলে ফোন করেছিলো’ -ওর মা হঠাৎ বলে উঠলেন। ও সাঁই করে মার দিকে তাকাল-‘আমাকে ডাকনি কেন?’ - ‘তুই ঘুমাচ্ছিলি বলে।’ মনে মনে ও নিজের উপর ভীষণ বিরক্ত হল। ও মাঝে মাঝে এমন মরার মত ঘুমায় যে কানের কাছে ফোনের আওয়াজটাও শুনতে পায় না। -‘কি বলে-ন উনি? ’ -‘জুলিয়ার জ্বর নাকি আরো বেড়েছে। জ্বরের ঘোরে প্রলাপ বকছে। তোকে এ সপ্তাহেও যেতে মানা করেছে।’ -‘ও...আচ্ছা’ মনে মনে একটু দমল রাজন। ব্যাপারটা মার চোখ এড়াল না। তিনি বেশ ভাল করেই জানেন, যে রাজন গত ছয় মাস ধরে সব কিছুতেই বোর ফিল করছে, সে রাজন কেন সামান্য একটা টিউশনিতে চার মাসেও বোর হয়নি? ’ প্রায়ই ভাবেন জুলিয়ার ব্যাপারটা নিয়ে রাজনের সাথে খোলাখুলি একদিন আলোচনা করবেন। কিন্তু হাস্যকর হলেও সত্য যে কাজটা করতে তার সাহসে কুলায় না। মাঝে মাঝে মানুষের জীবনে এমন সময়ও আসে যখন চিরচিরিত সব কিছুর নিয়মও পাল্টে যায়। এই যেমন মা হয়ে তিনি তার ছেলেকে ভয় পাচ্ছেন। -‘সকালবেলা ক্যাটালগ দেখে ফোনটা একটু টেপাটেপি করছিলাম, নতুন কোন ফাংশন জানার জন্য। মনে হয় তখন ওটা লক হয়ে গেছে, দেখতো খুলতে পারিস কিনা।’ আসলে নতুন কোন ফাংশন জানার জন্য নয়, রাজনের আম্মা ওটা টেপাটেপি করছিলেন রাজন প্রতিদিন গড়ে কোন নাম্বারে কতক্ষন সময় দেয় সেটা জানার জন্য। তিনি দেখেছেন যে জুলিয়াদের নাম্বার ছাড়া ওর ফোনের ডিজিটাল ইনডেক্সে আর কোন নাম্বার নেই, ঐ একটা নাম্বারই ঘুরেফিরে চার-পাঁচ বার সেইভ করা। তিনি যে রাজনের ইনডেক্স চেক করেছেন সেটার রেকর্ডটা নষ্ট করতে গিয়ে উল্টাপাল্টা টিপে ফোন লক করে ফেলেছেন। সেই লক খুলার চেষ্টা করতে গিয়ে লকটাকে আরো পার্মানেন্ট করে ফেলেছেন। আগের ফোনে এত ঝামেলা ছিল না, কিন্তু রাজনের আব্বা ওকে কি এক ছাতার ফোন সেট কিনে এনে দিলেন, পিচ্চি একটা জিনিসে হাজারটা ফাংশান। দেখতে চান একটা, দেখায় আরেকটা। তবু তিনি যা চেয়েছেন তা পেয়েছেন বলে রক্ষে। রাজনের ঘরে তিনি খুব একটা আসেন না, যদিওবা মাঝে মাঝে আসেন তাহলে সেটা শুধু রাজনের ফোনের ইনডেক্স চেক করতে নয়ত ওর পার্সোনাল ডায়রি পড়তে। জানেন কাজটা ঠিক নয়, তবুও নিজেকে প্রবোধ দিতে পারেন না। .- ‘তাইতো বলি’- ছোট্ট করে একটা নি: শ্বাস ফেলে বিড়বিড় করে বল- রাজন- ‘লাইন এ্যানগেইজড্ ক্যান্’। - কিরে কি বলছিস? - না, কিছু না। - সেটটা ঠিক হবে? - সেট ঠিক হবে, তবে লক খুলতে পারব না, এক্সপার্ট আনতে হবে। - তোর আব্বুকে মোবাইলে বলে দে, ওঁ-ই আনবে। - ‘এখন পারব না, পরে...’ হাই তুলতে তুলতে বল- রাজন। আবার ও নীচ তলায় নেমে একটা ফার্মেসীর দোকান থেকে জুলিয়াদের বাসায় ফোন করল। কিন্তু আবার সেই এ্যানগেইজড টোন। মহা বিরক্ত হয়ে ও কম্পাউন্ডারকে জিজ্ঞেস করল-‘আপনাদের লাইনও কি লকড্ নাকি?’-‘কি যে বলেন’- সে মুচকি হেসে উত্তর দিল -‘আমাদের প্রফেশনাল লাইন, লক করলে ইনকামও লকড্ হয়ে যাবে।’ এই কথা শুনে রাজনও হেসে ফেল-। একটু পর আবার করল, ফোন ধরল জুলিয়াদের কাজের মেয়ে, জুলিয়াকে চাইতেই একটু পর ও এসে ফোন ধরল। ‘-হ্যালো-’ জড়ানো কন্ঠে বল- জুলিয়া। -‘হ্যালো আমি রাজন, কেমন আছো জুলিয়া?’ -ও, স্যার...আমি ভাল আছি স্যার...’ -সেই সন্ধ্যা থেকে তোমাদের বাসায় ট্রাই করছি, কার সাথে কথা বলছিলে?’ ব্রিবত বোধ করল জুলিয়া। কারন ও কথা বলছিলো অনিন্দ্যর সাথে। কিন্তু স্যারকে সে কথা বলতে চায় না। বল-- আমি না, -আম্মুর এক বান্ধবী ফোন করেছিলেন... -ও আচ্ছা, আমি ভেবেছিলাম... প্রশ্নটা করেছি বলে কিছু মনে করনি তো?’ -‘না না’ বিনয়ী স্বরে বলল ও ‘আপনি যেহেতু অনেকক্ষন ধরে আমাদের লাইনে ট্রাই করছেন সেহেতু এ প্রশ্ন করার অধিকার আপনার আছে।’ একটু থেমে আবার বল--‘আব্বু মনেহয় বিকেলে আপনার কাছে ফোন করেছিলেন...’ -হ্যাঁ, আমি ঘুমিয়ে ছিলাম। আম্মু বলেছে। আমি একবার আসব নাকি জুলিয়া? ‘ন্...না, আব্বু বলেছিলেন আমি সুস্থ্য না হওয়া পর্যšত... কেন, তিনি আপনাকে এ ব্যাপারে কিছু বলেননি?’ উদ্বিগ্ন স্বরে বল- জুলিয়া। ‘আরে না না বোকা মেয়ে!’ রাজন হেসে ফেল- -‘পড়াতে নয়, আমি বলছিলাম যে তোমাকে দেখতে আসব কিনা?’ কেন আমাকে দেখতে আসার কি হল?’ মনে মনে ভীষণ বিরক্ত হল ও ‘আমার কি নতুন করে রুপ গজিয়েছে নাকি?’ জুলিয়া কাছে কেন যেন মনে হয় ওর এই স্যার ওর প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখায়। তাই ও রাজনের সাথে ফোনে কথা বলতে বিব্রত বোধ করে। মনে হয় যেন রাজন ওর লাভার, আর ও ওর লাভারের সাথে কথা বলছে। ছিহ্। তাই রাজনের ঐ প্রশ্নের উত্তরে আমতা আমতা করে বল- -‘হ্যাঁ, আসতে পারেন, যদি আপনার কোন সমস্যা না হয়...’ ‘না না আমার আবার সমস্যা কিসের?’ খুশী হয়ে উঠল রাজন। দীর্ঘ (!) নয় দিন পর জুলিয়ার সাথে দেখা হতে যাচ্ছে। ‘আগামীকাল বিকেলে আসছি আমি। ভাল থেকো। রাখি।... ও হ্যা আর একটা কথা... - ‘কি স্যার?’ - ‘না কিছু না, এমনিই, রাখি, আল-াহ হাফেয।’ কি মনে করে শেষ পর্যন্ত সপ্নের কথাটা চেপে গেল রাজন। ফোন রেখে তমার মোবাইলে ফোন করল- ‘কিরে তুই কোথায়?’- - আমি এখন এ্যাগোরায় রাজু ভাই, শপিং করছি, - তাতো বুঝতেই পারছি, ওখানে তো আর কেউ হাওয়া খেতে যায় না। - কে বলেছে তোমাকে? আমি নিজেই তো মাঝে মাঝে এখানে হাওয়া খেতে আসি। - তাই নাকি? এ্যাগোরায় কি আজ কাল বিনামূল্যে হাওয়াও বিক্রি করছে নাকি? - তা একটু আধটু করছে। আচ্ছা, তুমি তো ফোনে খাজুরে আলাপ করার লোক নও। ফ্রেশ মুডে আছো মনে হচ্ছে। কি ব্যাপার? - কোন ব্যাপার না, পরীক্ষার সময়ই শুধু শপিং করতে মন চায়, তাই না? একজন ফোনে ম্যরাথন আড্ডা দেয়, আরেকজন শপিং করে বেড়ায়। বাহ্। তোদের দেখলে কে বলবে তোদের সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা।’ হালকা মজা করল রাজন। -পরীক্ষা কারো পেছনে থাকে না, সামনেই থাকে, বিনা পয়সার উপদেশ শুনাবার জন্যই কি ফোন করেছ?’ - বিনা পয়সায় না রে, আমার আজ নগদে বিল দেয়া লাগবে, শোন, একটা কাজ আছে. তুই তো এখন রাইফেলস্ স্কয়ারে তাই না? - কোন সন্দেহ নাই, -ভালই হল, শোন, তোর বান্ধবী লোপার জন্য দেখেশুনে একটা গিফট্ কিনে আমার বাসায় দিয়ে যা, আমি তোকে টাকা দিয়ে দেব, তোর গাড়ীর তেলের দাম সহ’ আবার মজা করল ও। - ‘ও এই ব্যাপার!’ ও মজা করল ‘তা লোপার জন্য হঠাৎ গিফট কেন? বিশেষ কোন ঘটনা আছে?’ -আরে ধ্যাৎ, বিশেষ কোন ঘটনা ফটনা না, ও জন্মদিন বাঁধিয়ে ফেলেছে, আগামি মঙ্গলবার নাকি ওর জন্মদিন!’ -কি? কাল ওর জন্মদিন?’ তমা রীতিমত বিস্মিত। -কেন তুই জানিস না? তুই না ওর বেস্ট ফ্রেন্ড? -আমি তো জানি ওর জন্মদিন আগামী মাসে, আগামীকাল নয় ! -ত্ইু শিওর?’ রাজন থমকে গেল। -সেন্ট পারসেন্ট, গত বছরই তো সবাই মিলে ওর বার্থ ডে সেলিব্রেট করলাম। -তবে ও যে বল- কাল ওর জন্মদিন। মিথ্যুক কোথাকার! -তোমাকে ইনভাইট করেছে? - হ্যাঁ... -‘আগামি মঙ্গলবার যেহেতু বলেছে,আমার মানে হচ্ছে সেহেতু সেই মঙ্গলবারের বিশেষ কোন একটা তাৎপর্য আছ।’ এই প্রথম মঙ্গলবারের কথাটা নিয়ে ও চিন্তা করল, ঠিকই তো...জন্মদিন হলে তো ডেট বলাটাই স্বাভাবিক ছিল। নির্দিষ্ট করে ‘বারের’ কথা বল- কেন? মঙ্গলবার কয় তারিখ?...এবং সাথে সাথেই পুরো ব্যাপারটা ওর কাছে পরিস্কার হয়ে গেল। এই জন্যই তারিখটা বলেনি ও, তাহলে অনেক আগেই বুঝে যেত। তবু কেন এটা এত দেরিতে বুঝল! নিজের উপর ভীষন রাগ হল ওর। আর এমনি সময় তমা প্রায় চেচিঁয়ে উঠল, ’এ্যাইরে, সেরেছেরে! মঙ্গলবার তো ভ্যালেনটাইনস্ ডে।’ -হু, তাই তো দেখছি। - হু, তাই তো দেখছি মানে? তুমি আগে থেকেই জানতে এটা? তাহলে এত ঢং করলে কেন? -আরে না, এইমাত্র বুঝতে পারলাম,... হঠাৎ। -আগে কিছু আন্দাজ করতে পারনি? তুমি তো দেখছি বিরাট গবেট। -আচ্ছা ঠিক আছে, আমি না হয় বিরাট গবেট, কিন্তু মহামান্যা জ্ঞান কন্যা, আপনি আর কি কি আন্দাজ করতে পেরেছেন? -ভ্যালেনটাইনস্ ডে তে একজন তরুনি মেয়ে একজন যুবককে তার বাসায় বিশেষ ভাবে আমন্ত্র্রন জানিয়েছে। এখানে আলাদা করে আন্দাজ করা - করির কি আছে? -সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে এমন ডাহা মিথ্যা বলে? -শোনো, শুধু শুধু মিছে বলার মত মেয়ে ও নয়। তোমার সাথেও বলেনি। এমনও তো হতে পারে যে, ভালবাসার জন্মদিন বলতে গিয়ে, মানে ভালবাসা দিবসের কথা বলতে গিয়ে নিজেরটা বলে ফেলেছে।’ হাসতে হাসতে বল- তমা। মঙ্গলবার তো? এখনও সপ্তাহ খানেক বাকি। তুমি গিফট নিয়ে ওর বাসায় যাও, দেখ তারপর কি হয়। আমি গিফট নিয়ে আসছি। -ধুর, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই, তাই না? স্টুপিডটার কথা আমি তখনি অবিশ্বাস করেছিলাম। শোন আমি রাখি, তুই তাড়াতাড়ি বাসায় চলে যা, রাত অনেক হয়েছে।’ তমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ও লাইন কেটে দিল। লোপা যে ওর সাথে এমন করবে তা ও কোনদিন চিšতাও করেনি। মিথ্যুকের সাথে রাজনের কোন কথা নেই। রাজন মনে মনে তৃপ্ত হল- ‘যাক্, ওর পাল-া থেকে রেহাই পাবার ভাল একটা অজুহাত পাওয়া গেল। আর ওর বাসায় যাবার তো প্রশ্নই উঠে না। ও ওর কেনা গোলাম না। লোপার ব্যাপারটা ও মাথা থেকে পুরো ঝেরে ফেল-। এরপর ওর আব্বুকে ফোন করে ফোনের মেকানিক আনতে বল-। ফোন করে ফেরার সময় ভেবেছিলো এক পাতা ডিসপ্রিন নিয়ে যাবে, ভীষণ মাথা ধরেছিলো, কিন্তু জুলিয়ার সাথে কথা বলার পর সেটা যেন কর্পূরের মত উবে গেছে। মনে মনে প-ান করল আগে থেকে জুলিয়াকে কিছু জানাবে না, কাল ওদের বাসায় যাবে, পরশুও যাবে, পারলে ১৪ তারিখের আগে আরো একবার যাবে। তাতে করে, ও ভ্যালেনটাইনস্ ডে’র দিন গেলে জুলিয়া বা ওর বাবা-মা ব্যাপারটা হয়ত কিছু সন্দেহ করবে না। তবে জুলিয়া বুঝলেও বুঝতে পারে। মেয়েরা সাধারনত অল্প বয়সেই ম্যাচিউরড্ হয়ে যায়। আর এজাতীয় ব্যাপারে ওরা চোখ কান আরো খোলা রাখে। ওর এখন কেমন যেন একটা কেয়ার লেস ভাব। জুলিয়া বুঝতে পারলেও ভাল, না পারলেও ভাল। ও বাসায় ফিরল গুনগুন করে গান গাইতে গাইতে। ইন্ডিয়ান ব্যান্ড সিঙ্গার ব্যালী সাগোর নতুন একটা র‌্যাপ গান। রিলিজ পাওয়ার কিছুদিনের মাথায়ই এমটিভি মিঊজিক এ্যাওয়ার্ড পেয়ে গেছে। গানের মিউজিক ভিডিওটা এরকম:- বেশ সুদর্শন এক তরুন বৃষ্টিতে ভিজে সাইকেল চালিয়ে প্রেমিকার জন্য একগাদা ফুল নিয়ে আসছে, জন্মদিনে উপহার দিবে বলে। কিšতু নির্দিষ্ট সময়ের অনেক আগেই সে চলে আসে বলে বৃষ্টিতে ভিজে ভিজেই সে তার প্রেমিকার জন্য অপেক্ষা করতে থাকে। আর সে সময়টাতে সে বিভিন্ন মধুর স্মৃতিচারনে ব্য¯ত থাকে। এক সময় দেখা যায় বৃষ্টি থামে, রোদও উঠে কিন্তু মেয়েটির আসার নাম নেই, অগত্যা ছেলেটি ফুলগুলো মেয়েটির বাসার গেটের সামনে রেখে চলে যায়। একটুপর সে বাড়ার দারোয়ান এসে ফুলগুলো ডাস্টবিনে ছুঁেড় ফেলে দেয়। আর অন্যমনস্ক থাকায় ছেলেটি মাঝপথে ট্রাক চাপা পড়ে। ঠিক সেই সময়টাকেই মেয়েটি তার জন্মদিনের কেক কাটে। একটি ছেলেকে যে সে আমš্রন জানিয়েছে সেটা হয়ত তার মনেও নেই। রাজন যখন এ গানটি গাচ্ছিল ঠিক সে সময়টাতে লোপা নিজেকে সাজাতে ভীষণ ব্য¯ত। রাজন হয়ত কোনদিনও জানবে না ঠিক এমন সময়টাতে লোপা কতটা সুখের ডালি সাজিয়ে ওর জন্য অপেক্ষা করার প্রস্তুতী নিচ্ছিল। বাসায় এসে আবার মাথা ব্যাথা শুরু হল ওর এবং আ¯েত আ¯েত সেটা বাড়তে থাকল। এই হয়েছে এক যন্ত্রনা, রোগ একটা হলে আর দেখতে হয় না। সেটা ওর পিছু আর কিছুতেই ছাড়তে চায় না। বরং ধীরে ধীরে আরো বিকট আকার ধারন করে। সব ক্যান্সার রোগীদেরই কি এমন হয়? নিত্য নতুন একেকটা অসুখ শরীরের ভেতর বাসা বাঁধে? আর রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমেই কমতে থাকে বলেই কি রোগও তার ডালপালা ছড়িয়ে দেয়? সেদিন রা¯তায় ওর পাশ দিয়ে একটা লোক সিগারেট খেতে খেতে হেটেঁ গেল, আর তাতেই ও কাশতে কাশতে শেষ। এখন ও পানি ছুঁেতও ভয় পায়। যদি নিউমোনিয়া হয়ে যায়! গত বছরের শেষ দিকে ওর ব-াড ক্যান্সার ধরা পড়ে। মানুষের শরীরে প্রতি চার মাস পর পর রক্তকনিকা আপনাআপনিই পরিবর্তন হয়, এটা প্রাকৃতিক ও চিরšতন প্রক্রিয়া, যে প্রকিয়াটি ওর রক্ত হঠাৎ করেই বছরখানের আগে বন্ধ করে দিয়েছে। তবে কৃত্রিমভাবে সেটা চালু করা সম্ভব। রাজনেরটা সেভাবেই চলছে। কৃত্রিমভাবে প্রতি চার মাস পর ওকে রক্ত দেয়া হয়। সংগৃহীত রক্তকে হাজারটা পরীক্ষা করা হয়, তারপর আবার মাঝে মাঝে ব-াড গ্র“প ম্যাচ করে না, করলেও ওর বডিতে স্যুট করে না, সে এক বিরাট ঝামেলা। সবচে’ বড় কথা হল পদ্ধতিটা অত্যšত ব্যয় বহুল। ডাক্তার বলেছে আগামী মাসেই ওর ব-াড ট্রান্সফার করা লাগবে। কিšতু ওর তাতে কোন আগ্রহ নেই। কারন, এটা তেমন একটা নির্ভরযোগ্য নয়। বড় জোর এক কি দেড় বছর। তারপর হয়ত আর সিস্টেমটি কাজ করবে না, অর্থাৎ রাজনের আয়ু ঐ এক-দেড় বছরে গিয়ে ঠেকেছে। যদিও ডাক্তার খোলাখুলি ভাবে এখনও ওকে কিছু বলেনি। ব্যাপারটা ও আর ওর মা বাবা ছাড়া আর কেউ জানে না। মাদ্রাজের ডাক্তাররা চেকাপের পর ওকে রেজাল্ট জানানোর সময় বিভিন্ন কথা বলে স্বান্তনা দিচ্ছিল, তখন ও বেশ ঘাবড়ে গিয়েছিলো, আসল ঘটনাটা জানার পর ও হাফ ছেড়ে বাঁচল। যেন এমন একটা ভাব Ñ‘ও, ক্যান্সার? এ আর এমন কি?’ অথচ ওর আব্বু-আম্মু ওকে জড়িয়ে ধরে সে কি কান্না। মৃত্যুর আগে ও পৃথিবীটা ঘুরে ফিরে দেখতে চেয়েছিলো, ওর আব্বু সব ব্যবস্থা প্রায় কমপি-ট করে ফেলেছিলেন, কিšতু ‘কি হবে শুধু শুধু মায়া বাড়িয়ে?’ ভেবে শেষ পর্যšত ওর আর কোথাও যাওয়া হয়নি। একটা প্রাইভেট ফার্মে বেশ মোটা বেতনের চাকরি পেয়েছিলো ও। মাদ্রাজ থেকে ফিরে সেটাতে রিজাইন দিয়ে দিয়েছে। এখন ও প্রাায়ই ভাবে কাজটা ঠিক হয়নি। চাকরিটা করে অšতত: সময় কাটানো যেত। একটা মাস শুধু ও ঘরে বসে কাটাল। ঠিকমত খাওয়া হত না, ঘুম হত না। কারো সাথে কথা বলতে ইচ্ছে হত না। বাথরুমে গেলে দম বন্ধ হয়ে আসত। সে এক ভয়াবহ সময় কাটিয়েছে ও। সে সময়ের স্মৃতি ওকে এখনও আতঙ্কিত করে দেয়। সাধারনত মৃত্যুর আগে মানুষের জীবন¯পৃহা বেড়ে যায়। ওর হয়েছে উল্টোটা। সার্বক্ষনিক সাথী মোবাইলটাও ঝামেলা মনে করে মামাত বোন তমাকে দিয়ে দিয়েছে। কিšতু গাধীটা সেটা বিক্রি নতুন আরেকটা সেট কিনে ওকে আবারও ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে। ওকে এখন প্রতিমাসে বিল দিয়ে বেড়াতে হয়। তবে ও ডিশিসান নিয়েছে আগামী মাস থেকে ও আর যাবে না, লোক পাঠাবে। হোক বাসা কাছে। ওর বেঁচে থাকার সাধ গোসল করার সাবানের মত একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে। এক সময় হয়ত নি:শেষ হয়ে যেত, কিšতু একটু সময় কাটানোর জন্য ও যখন একটা টিউশানি নিল, তখনই ঘটনা প্যাঁচ খেয়ে গেল। জুলিয়া ওকে পুরো এলোমেলো করে দিল। ওর বেঁচে থাকার সাধ মেয়েটা ক্রমেই বাড়িয়ে তুলছে। এখন তাই ও ভাবছে টিউশানিটাই ছেড়ে দেবে, কিšতু সেটা কি আদৌ ওর পক্ষে স¤ভব হবে? ও ফিরে গেল পাঁচ মাস অতীতে। পত্রিকায় বিজ্ঞাপন দেখে গিয়েছিলো ও জুলিয়াদের বাসায়। বাসার চারপাশে ডজনখানেক গলি। গলির ভেতর গাড়ি নিয়ে বাসা খোজাঁটা বেশ কষ্টকর। তাই একটা গলির মুখে ওর গাড়িটা পার্ক করে জুলিয়াদের বাসা খুজতে বেরুল। গলির গোলক ধাঁধাঁ থেকে ওদের বাসাটা খুজেঁ বের করতে ওর কাল ঘাম ছুটে গেল। কিšতু জুলিয়ার আব্বা যখন ওকে জিজ্ঞেস করল- ‘বাসা খুঁজে বের করতে কোন অসুবিধা হয়নি তো?’ ও হাসি মুখে মাথা নেড়ে জানিয়েছে যে ওর কোন অসুবিধাই হয়নি। তারপর মুখে বলেছে আপনাদের বাসাটা বড় রা¯তার আরেকটু ধারে হলে ও আরো তাড়াতাড়ি খুঁেজ বের করতে পারত। (ব্লগের কারিগরি ঝামেলার জন্য পুরোটা দেয়া গেল না। বাকীটা কাল দেব।)
জুলিয়ার আব্বা যখন ওকে জিজ্ঞেস করল- ‘বাসা খুঁজে বের করতে কোন অসুবিধা হয়নি তো?’ ও হাসি মুখে মাথা নেড়ে জানিয়েছে যে ওর কোন অসুবিধাই হয়নি। তারপর মুখে বলেছে আপনাদের বাসাটা বড় রা¯তার আরেকটু ধারে হলে ও আরো তাড়াতাড়ি খুঁেজ বের করতে পারত। জুলিয়ার বাবা বুদ্ধিমান হলে এতেই সব বোঝার কথা। সে-ও হাসি মুখে জানাল-‘কি করব বাবা? যদি ভাড়াটে হতাম তাহলে এক কথা ছিল, নিজেদের বাড়ী বলেই সমস্যাটা হয়েছে। ঠিকানা বলে দিলেও সশরীরে চিনিয়ে না দিলে অনেকেই বাসা চিনতে পারে না, ভাবছি বাড়ীটা ভাড়া দিয়ে আরো সামনে বাসা নেব, এভাবে গলির জটে আর কদিন পড়ে থাকব?’ জুলিয়ার বাবাকে ভাল লাগল ওর। হাউজ টিউটরের সাথে প্রথম পরিচয়েই কেউ এত কথা বলে না, তিনি বলেছেন, আর ওর ধারনা যারা একটু বাঁচাল স্বভাবের হয় তারা সাধারনত মানসিকভাবেও একটু ‘নির্ঝঞ্ঝাট’ প্রকৃতির হয়ে থাকে। একটুপর না¯তার ট্রে হাতে একটি মেয়ে ড্রয়িংরুমে ঢুকল। লম্বা এক হারা গড়ন, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখটা অসম্ভব মায়াময়। ও ভেবেছিলো এটা বুঝিবা জুলিয়ার বড় বোন। তাই বয়সের ব্যাপারে ও নিশ্চিšত থেকেছিলো। কিšতু ওর আব্বা যখন ওর সাথে পরিচয় করিয়ে দিল তখন ও যেন বিষম খেল। ‘এই মেয়ে টেনে পড়ে? একেই আমার একাউন্টিং পড়াতে হবে?’ আসলে শাড়ি পড়াতে ওকে বড়দের মত লাগছিলো। জুলিয়া যে ওকে স্যার ছাড়া আর কিছুই ভাকে না সেটা রাজন বেশ ভাল করেই জানে। নিজেকে ও প্রবোধ দিয়েছে অনেক। ‘স¤পুর্ন নিস্কলুষ ও নির্ভেজাল সম্পর্ক আমাদের। প্রেম ভালোবাসার মত আবেগী ও স্পর্শকাতর জিনিস এখানে একেবারেই প্রশ্নাতীত।’ কিন্তু তাতে কোন লাভ হয়নি, ও প্রতিবারই নিজের কাছে হেরে গেছে।সেদিন পড়ানো শেষ করে বাসায় ফেরার পথে ভাসির্টি ক্যাম্পাসে আড্ডা দিতে গিয়েছিলো পুরোনো বন্ধুদের সাথে। ‘নিজের ছাত্রার সাথে প্রেম? তুই আর মানুষ খুজেঁ পেলি না? নাহ্, তুই একদম ব্যাকডেটেড হয়ে গেলিরে রাজন! তোকেখুব স্মার্ট ভাবতাম। ’ হতাশ হয়ে বল্ল একজন। ‘সারাজীবন শুনেছি ছাত্রীই বুঝি স্যারদের প্রেমে পড়ে, এখন দেখছি উল্টোটাও ঘটে। ’ হেসে বল্ল আরেকজন। -‘আমাদের ক্লাসের মেয়েরা কি দোষ করেছিলো? ওরা কি কম সুন্দরী ছিলো? - ‘না, রাজনই ঠিক আছে।’ আরেকজন ফোড়ন কাটল- ‘যে যুগ পড়েছে, সেইম এইজের মাল এখন রিস্কি, পিউর বলতে গেলে তো পাওয়াই যায় না। তুই চালিয়ে যা রাজন, ওদের কথায় কান দিস না।’ কান দেবে আর কি! ওর কান তো লজ্জায় লাল হয়ে গরম হয়ে উঠছিলো। রাজন জুলিয়ার ব্যাপারে ওদের তেমন একটা জানায়নি, তবুও ওরা কি করে বুঝতে পারল কে জানে? সেই থেকে আর কাউকে বলার সাহস পায়নি। শুধু অস্থির একটা বেদনা ওকে নিঃশব্দে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। তবুও সুযোগ পেলেই ও সুখ চিšতায় বিভোর হয়। মারা যাবার আগে ও একদিন জুলিয়াকে নিয়ে ভরা জোৎস্নার রাতে বৃষ্টিতে ভিজবে। হতে পারে এটা ওর একটা অলীক কল্পনা, কারন বৃষ্টি আর জোৎস্না সাধারনত একসাথে উপভোগ করা যায় না, প্রকৃতি মানুষের জন্য সাধারনত এতটা উদার কখনো হয় না। রাজন তবুও ওর কল্পনাকে আরোও বি¯তৃত করে। কি ভাবে ঘটনাটা ঘটবে সেটা বসে বসে ভাবে। মধ্যরাত, জুলিয়া আর ও বিছানায় শুয়ে আছে। রাতে শোয়ার আগে কোন এক সামান্য ব্যাপার নিয়ে দুজনার মধ্যে হালকা ধুন্ধুমার লেগেছিলো। তাই অভিমান করে দুজন বিছানার দু প্রাšেত শুয়ে আছে। জুলিয়া হয়ত তখন মনে মনে ভাবছে রাজনের সাথে ও আর কখনও কথা বলবে না। রাজনও ভাবছে জুলিয়ার ছোটোখাটো একটা শিক্ষা হওয়া দরকার। হঠাৎ এমন সময় ওদের টিনের চালের উপর ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হবে। জুলিয়া ভয় পাওয়া গলায় বলবে- ‘এ্যাই শুনছ, বৃষ্টি পড়ছে।’ ও বিরক্ত হয়ে বলবে- ‘এত রাতে আবার কিসের বৃষ্টি? চুপচাপ ঘুমাও।’ - ঘুম আসছে না তো! - ‘ঘুম না আসলে আমি কি করব?’ রাজন আরো বিরক্ত হয়ে বলবে।- চল বৃষ্টিতে ভিজি।- ’তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?’ রাজন অবাক হয়ে বলবে।- ‘হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে।’-বলে জুলিয়া ওকে হাত ধরে টেনে বাইরে নিয়ে যাবে। বাইরে তখন প্রকৃতি অদ্ভুত, অভূতপূর্ব আর চমৎকার এক রুপ ধারন করে বসে আছে। উথাল পাথাল জোছনার মাঝে মুষলধারে বৃষ্টি!!! (বি:দ্র: এই গল্পটির চরিত্র ও ঘটনা পুরোপরি কাল্পনিক নয়। তবে সঙ্গত কারনে স্বল্প কিছু ক্ষেত্রে বাস্তবকে শুধুমাত্র কিছুটা পরিবর্তন করা হয়েছে। তবু অন্য কারো নাম বা ব্যক্তিগত কোন ঘটনার সাথে ব্যাপারটা মিলে গেলে সেটা হবে সম্পূর্ন কাকতালীয়।)




এডিট করুন ড্রাফট করুন মুছে ফেলুন
৮ টি মন্তব্য
৮২বার পঠিত

আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান
বন্ধ করুন
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন
আপনার নাম :
আপনার ই-মেইল
আপনার বন্ধুদের ইমেইল
মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/proloyhasanblog/28770137 , please visit the link and rate it if you like. :-)
নিজেকেও একটি কপি পাঠান

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫২
বিষাক্ত মানুষ বলেছেন: করছেন কি !! পড়তে পারুম না এত্ত বড় লেখা ।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৩
লেখক বলেছেন: আমি তো দিতে চাইনি। কিভাবে যেন হয়ে গেল। ভাই আপনি নিজের আসল পরিচয়টা এভাবে কেন এতদিন লুকায় রাখলেন? নেক্সস্ট কোন এ্যালবামে কাজ করছেন? মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৫
প্রীটি সোনিয়া বলেছেন: হুমম সুন্দর হচ্ছে.....চার জনের জন্যই খারাপ লাগচ্ছে.....কিন্তু রাজনের জন্য বেশী।আচ্ছা বল্লেন না তো,৪ জনের মধ্যে আপনার বন্ধু কোনটা....যার জন্য এই লিখা?বাকীটা আজকে চাই কিন্তু....দিচ্ছেন তো? ভ্যালেন্টাইনস ডে কেমন যাচ্ছে?
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৬
লেখক বলেছেন: ধন্যবাদ। আমারও রাজনের জন্যই বেশী খারাপ লেগেছিলো। যখন ওরমৃত্য সংবাদ শুনেছিলাম, আরো খারাপ লেগেছিলো। আপনি সব সময়ই খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেন। ওর নাম অনি...অনিন্দ্য।বাকীটা আজ দিয়ে দিলাম। গরীবের আবার ভ্যালেন্টাইনস ডে! হা হা হা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩১
প্রীটি সোনিয়া বলেছেন: Happy Valentaines Day
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৪
লেখক বলেছেন: Same to you...কিন্তু আপনি হঠাৎ কোথায় হারিয়ে গেলেন? অনেকক্ষন অপেক্ষা করে ছিলাম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৯
রাশেদ বলেছেন: পড়লাম।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪১
লেখক বলেছেন: পড়ার জন্য টেনকু।

আপনার মন্তব্য লিখুন নাম
ইউনিজয় ফোনেটিক
সাহায্য বিজয় ইংলিশ ভার্চুয়াল কি বোর্ড English-->
setUnijoyAsDefaultLayout();
(
বড় করুন ছোট করুন )

-->
-->
// mizan added for auto increasing write panel