Wednesday, March 26, 2008

বাংলাদেশী এসো আজ পদ্ম ফোটাতে....

বাংলাদেশী এসো আজ পদ্ম ফোটাতে....
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৮


আজ সন্ধ্যাবেলা সিটি থেকে বাসায় ফেরার পথে ট্রেনে বসে হঠাৎ গানটি শুনলাম। হঠাৎ বলছি এই কারনে যে আমার আইপডে গাদাগাদা গান থাকে। কোনটা কেন কখন ভরেছি, কিস্যু মনে নেই। তাও আবার 'শাফল' এ দেয়া ছিল। শুনছিলাম আমেরিকান হেভি মেটাল। হঠাৎ মিউজিক আমূল চেইন্জ হয়ে গেল। শুরু হল ক্লাসিক সফট-মেলোডি। প্রথমে তো চিনতেই পারিনি। ইয়াত্রির আগের এ্যালবামে গানটি এর আগেও বহুবার শুনেছি। কিন্তু ফুয়াদ ভাই ওটার মিউজিক বেশ সুচারুরুপে রিকম্পোজ করেছেন। আমি বরাবরই উনার কাজের খুব ভক্ত। এই গানটিরও বেশ চমৎকার মিউজিক কম্পোজিসন করেছেন। গানের ভায়োলিন আর বাশীরঁ টিউনটা তো জোস হয়েছে।গানটি একবার শুনলাম। পরে অটো রিপিট করে পর পর আরো অনেকবার শুনলাম। পুরোটা রাস্তা ঐ একটা গানই শুনলাম। যতবারই শুনেছি প্রতিবারই মনে হয়েছে টিপু ভাই কথাগুলো যেন আমাকেই বলছেন। বুকের ভেতরটা শিরশির করে উঠল। দুহাতের রোমকূপ গুলো জেগে উঠল। গলায় কি যেন একটা দলা পাকিয়ে উঠল। কখন যে চোখদুটো ঝাপসা হয়ে গিয়েছিলো। কোলের উপর টপটপ করে কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল। আমার বাংলা মা কে প্রায় ১০ হাজার কিলোমিটার দূরে রেখে ভীন দেশে কত নির্বিঘ্নে জীবন কাটাচ্ছি। কত নিষ্ঠুর ছেলে আমি! বাচ্চা ছেলের মত হুহু করে কাঁদতে ইচ্ছা করছিলো। কিন্তু ভেতরটা অনেক শক্ত হয়ে গেছে তো, তাই এর বেশী আর কান্না আসল না।গানটি নিয়ে দারুন একটা মিউজিক ভিডিও তৈরী করার কথা ভাবছিলাম। মনে মনে প্রায় পুরো সিকোয়েন্সটাই বানিয়ে ফেল্লাম। সেটা দেখে একজন প্রবাসীও যদি চোখের পানি ফেলে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। বিধাতা আমাকে কি সে সুযোগ কখনো দিবেন?টিপুভাই (ইয়াত্রি) তার এই গানটি সেইসব বাংলাদেশীদের উৎসর্গ করেছেন, দেশের বাইরে যারা বসবাস করছেন; অথচ দেশকে ফুসফুসের প্রতিটি নিঃশ্বাসের সাথে মূর্হুমুর্হু হৃদয়ের গহীন থেকে অনুভব করছেন। কিন্তু জীবন-জীবিকা আর নিয়তির অমোঘে শেকড়ের টানে মাটির খুব কাছাকাছি এসেও যাদেরকে আবার ফিরে যেতে হয় নিজের দেশের 'জল ও হাওয়াকে' ছেড়ে। গানের লিরিকটি দিয়ে দিলাম: এটা ধরে ধরে গানটি আরো একবার ভালো করে শুনে দেখুন প্লিজ, শুনে বলুন আমার ইমোশনটা ছেলেমানুষী ছিলো কিনা!আমার বাংলার গানআজ বাংলারই জলেবাংলার হাওয়াতেবাংলাদেশী এসো আজ পদ্ম ফোটাতে।।কালো মেঘে বর্ষা নামেকালো আকাশ জলে ভাসেবৃষ্টি ফোঁটা নদীর বুকেযত্ন হাতে মুকুট গড়েআর ঐ কিশোরী মেয়ে...আপন মনে দৌড়ে চলেনদীর ধারে জলে ভেজে,দুঃখ যে তার যায় হারিয়েকোন অজানাতে।আজ বাংলারই জলেবাংলার হাওয়াতেবাংলাদেশে এসো আজ পদ্ম ফোটাতে।।শত শহীদের রক্তে রাঙ্গাওওও একুশ মানে;এই বাংলাজানি ভুলবোনা।আজ বাংলারই জলেবাংলার হাওয়াতেবাংলাদেশে এসো আজ পদ্ম ফোটাতে।।Vocal, lyrics n tune by: Topu (Yaatri).Album: Bondhu vabo ki.Realease Date: February'08Music Arrange by: Fuad Al Muktadir.Track: 03.

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড):
আমার বাংলা ;

No comments: